সিটি নির্বাচনে কারচুপি হলে পরিণতি ক্ষমতাসীনদের জন্য খারাপ হবে : সেলিম উদ্দিন
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তহবিল থেকে যে পরিমাণ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে; এসব অনিয়মের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো সিটি কর্পোরেশন নির্বাচনেও যদি ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে এর পরিণতি ক্ষমতাসীনদের জন্য ভালো হবে না। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কোনো বাড়াবাড়ি করলে এটি ডু অর ডাইয়ের বিষয় হয়ে দাঁড়াবে।
মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, দায়িত্বহীনতা ও জবাবদিহির অভাবের কারণেই ঢাকা শহরের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারলেই একটি নিরাপদ, আধুনিক ও মানবিক নগর গড়ে তোলা সম্ভব।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গণঅভ্যুত্থানের আগে তরুণদের নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা হতো। কিন্তু তরুণরা তাদের সক্ষমতা দেখিয়ে দিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে, কীভাবে একটি দেশকে পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখা যায়।
দেশের শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষাকে বাস্তবমুখী ও কর্মসংস্থানমুখী করতে পারলে একটি দক্ষ ও কর্মঠ সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।
রিমোট জবের সম্ভাবনা তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের তরুণরা বাংলাদেশে বসেই বিদেশি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেতে পারে। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের কর্মসংস্থানও বাড়ানো সম্ভব।
তিনি বলেন, যুবকদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কর্ম না থাকলে অনেকেই ভুল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে। তখন তাদের দিয়ে নানা ধরনের অপকর্ম করানো সম্ভব হয়।
বেকারত্ব দূর করতে জামায়াতে ইসলামীর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, দলটি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলছে, যা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকার নাগরিক দুর্ভোগের কথা তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, রাজধানী বর্তমানে যানজট, জলাবদ্ধতাসহ নানা সমস্যায় জর্জরিত। মানুষের প্রতি দায়িত্বশীলতা ও আন্তরিকতার অভাব এবং নেতৃত্বের সততার সংকটের কারণেই নগরীর কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না।
তিনি বলেন, ঢাকার যানজট নিরসনে পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু থাকলেও অনেক গুরুত্বপূর্ণ স্থানে সুযোগ থাকা সত্ত্বেও তা কার্যকর করা হয়নি। সঠিক পরিকল্পনা ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে যানজট অনেকাংশে কমানো সম্ভব।
জলাবদ্ধতা নিরসনে আগাম প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বর্ষা মৌসুম শুরুর আগেই রাজধানীর খাল, নদী ও ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হলে জলাবদ্ধতার ভোগান্তি অনেকাংশে কমানো সম্ভব।
ঢাকাকে একটি নান্দনিক ও সৌন্দর্যমণ্ডিত রাজধানী হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, সঠিক পরিকল্পনা, দক্ষ নেতৃত্ব ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা গেলে ঢাকা একটি আধুনিক, নিরাপদ ও নান্দনিক নগরীতে পরিণত হতে পারে।
দুর্নীতির কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন সেলিম উদ্দিন। তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হলে দুর্নীতি কমানোর পাশাপাশি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে হবে।
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
২ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১৫ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
১৭ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
১৯ ঘন্টা আগে
