আইন-আদালত

সিরাজগঞ্জের দুই মামলায় স্থায়ী জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা

অনলাইন ডেস্ক

১ মাস আগে


সিরাজগঞ্জের দুই মামলায় স্থায়ী জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা

ছবি: সংগৃহীত


কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সিরাজগঞ্জে দায়ের করা দুটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন।

রোববার (১৪ জুন) সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার জামিন আবেদন শুনানি শেষে স্থায়ী জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক। তিনি জানান, এর আগে মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন গ্রহণ করেন। পরে তিনি সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে দুটি মামলায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, রোববার দুপুর আড়াইটার দিকে মুফতি আমির হামজা আদালতে উপস্থিত হন। এ সময় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে কটূক্তির অভিযোগে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির কর্ণেল এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান পৃথকভাবে মানহানির মামলা দায়ের করেন।

নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন। তবে হাইকোর্ট থেকে আগাম জামিন গ্রহণের পর তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় অংশ নেন এবং শেষ পর্যন্ত দুটি মামলাতেই স্থায়ী জামিন লাভ করেন।


জুলাই হত্যা মামলার বিচার শেষের সময়সীমা জানালেন চিফ প্রসিকিউটর
জুলাই হত্যা মামলার বিচার শেষের সময়সীমা জানালেন চিফ প্রসিকিউটর

আগামী এক বছরের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলাগুলোর বিচারকাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমনটাই জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাইয়ের ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। স্বচ্ছতা,...

১ দিন আগে


ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আজ মঙ্গলবার (৪ আগস্ট) যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে।আদালত সূত্রে জানা...

১ দিন আগে


সংসদে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে অগ্রাধিকার দেবে দুদক: নতুন সচিব
সংসদে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে অগ্রাধিকার দেবে দুদক: নতুন সচিব

জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে নামার ঘোষণা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত সচিব সাইদুর রহমান খান। একই সঙ্গে দুদকের ভাবমূর্তি পুনরুদ্ধার, কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংস্থাকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।রোববার...

৩ দিন আগে


শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র
শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাকিব হোসেন (২৯) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে অভিযোগের সত্যতা না পাওয়ায় ৪৯ জনের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. মমিনুল ইসলাম গত...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom