সারাদেশ

সিলেটে পাঁচ মিনিটে দুইবার ভূমিকম্প, বঙ্গোপসাগর–মিয়ানমারেও কম্পন

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


সিলেটে পাঁচ মিনিটে দুইবার ভূমিকম্প, বঙ্গোপসাগর–মিয়ানমারেও কম্পন

সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম কম্পন এবং রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫, গভীরতা ২০ কিলোমিটার। দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৩.৩, গভীরতা ৩০ কিলোমিটার।

রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩, গভীরতা ১৫ কিলোমিটার বলে এনসিএস নিশ্চিত করেছে।

এর আগে রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় শহর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে।

গত ৪ ডিসেম্বর ভোর ৬টা ১৫ মিনিটে রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪.১, উৎপত্তি টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর–উত্তরপূর্বে, নরসিংদীর ৩ কিলোমিটার উত্তরে।

এর আগে ১ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার ও চট্টগ্রামে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এরও আগে ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় প্রচণ্ড কম্পন অনুভূত হয়। এতে নরসিংদী, ঢাকা ও নারায়ণগঞ্জে মোট ১০ জনের প্রাণহানি ঘটে এবং কয়েক শত মানুষ আহত হয়।

দেশজুড়ে সাম্প্রতিক এই ঘনঘন ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা সতর্কতা ও প্রস্তুতির ওপর গুরুত্ব দিচ্ছেন।


গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক

রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর

৬ ঘন্টা আগে


কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...

৩ দিন আগে


৫০-৬০ লাখ টাকার গাছ উধাও  অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা
৫০-৬০ লাখ টাকার গাছ উধাও অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা

ভোলার লালমোহন উপজেলায় সড়ক প্রশস্তকরণের কাজকে কেন্দ্র করে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি ও রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন এবং তাঁর সহযোগী মাসুম বিল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কাটা এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কার্তারহাট থেকে...

১০ দিন আগে


সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুকে...

১৫ দিন আগে

Dr.Mahfuzul Alom