সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের চূড়ান্ত সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি রাতে তিনি সিলেটে পৌঁছাবেন। পরদিন ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মাজার জিয়ারত শেষে তারেক রহমান সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই তিন জেলায় পৃথক তিনটি নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। সিলেটের সমাবেশে সুনামগঞ্জ জেলার বিএনপির নেতা-কর্মীরাও অংশ নেবেন।
বিএনপি সূত্রে জানা গেছে, হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া সব সময় নির্বাচনী প্রচারণা শুরু করতেন। ঐতিহ্যগতভাবে এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে সিলেট থেকেই নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে।
স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের সূত্রে জানা গেছে, দলের চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর ঢাকার বাইরে এটিই তারেক রহমানের প্রথম সফর। এই সফরের মধ্য দিয়েই তিনি সরাসরি মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারকাজের সূচনা করবেন।
দলীয় সূত্র জানায়, ২১ জানুয়ারি আকাশপথে সিলেটে পৌঁছানোর পর ২২ জানুয়ারি সকালে মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় তিনি সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেবেন।
সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।
এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সিলেটে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। দলীয় সূত্র জানায়, আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য বিএনপির প্রথম নির্বাচনী প্রচারণাকেন্দ্রিক এই জনসভায় স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটানোর লক্ষ্যে কাজ চলছে।
এর অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার বেলা তিনটায় সিলেট নগরের লামাবাজার এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৫ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১৭ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
২০ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
২১ ঘন্টা আগে
