শুটার ফয়সালকে ঘিরে আদালতে বিস্ফোরক তথ্য দিলেন নুরুজ্জামান
অনলাইন ডেস্ক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে পালাতে সহায়তা করা নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল আদালতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি জানান, ঘটনার দিন ভাড়া করা গাড়ির গন্তব্য তিন দফা পরিবর্তন করে ময়মনসিংহে পালিয়ে যান ফয়সাল।
বুধবার সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নুরুজ্জামান নোমানীর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানিতে নুরুজ্জামান নোমানী জানান, ১২ ডিসেম্বর ঘটনার দিন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ একটি প্রাইভেটকার ভাড়া করেন। গাড়িটির চালককে তিন দফায় তিনটি ভিন্ন স্থানে আসতে বলা হয়। প্রথমে গাড়িটি ঢাকার মৎস্য ভবনের সামনে যেতে বলা হলেও জুমার নামাজের পর সেটির গন্তব্য পরিবর্তন করে আগারগাঁওয়ের বিএনপি বাজার নির্ধারণ করা হয়। পরে আবার গাড়িটি ধামরাই উপজেলার কালামপুরে পাঠানো হয়। সেখান থেকে গাড়িতে উঠে ফয়সাল ময়মনসিংহে চলে যান।
নুরুজ্জামান জানান, গাড়ি ভাড়ার সূত্র ধরেই ফয়সালের সঙ্গে তার পরিচয়। গত নয় মাস ধরে মূলত হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে গাড়ি ভাড়া দিতেন তিনি। তবে গত তিন মাসে ফয়সালের সঙ্গে তার সরাসরি দেখা হয়নি বলে দাবি করেন।
তিনি আরও বলেন, ঘটনার দিন ফয়সাল পারিবারিক কারণ দেখিয়ে গাড়ি ভাড়া চান। তখন তার নিজস্ব সব গাড়ি ট্রিপে থাকায় প্রথমে তিনি অনীহা প্রকাশ করেন। পরে বন্ধু সুমনের গাড়ির ব্যবস্থা করে দেন।
আদালতে নুরুজ্জামান বলেন, প্রথমে মৎস্য ভবনের সামনে গাড়ি পাঠানোর কথা বললেও পরে ফয়সাল ফোন করে জানান, সেখানে যাবেন না। এরপর বিএনপি বাজারে পাঠাতে বলেন এবং সর্বশেষ চালককে কালামপুরে যেতে নির্দেশ দেন।
বিচারকের প্রশ্নে নুরুজ্জামান জানান, তিনি চালককে চেনেন এবং ওই চালককেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি ডিবি পুলিশের কাছে আছেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় যাওয়ার সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান শুটার) এবং আলমগীর হোসেন (মোটরসাইকেল চালক)–কে শনাক্ত করেছে। এ ছাড়া ফয়সাল করিমের স্ত্রী, প্রেমিকা ও শ্যালককেও গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...
১ ঘন্টা আগে
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড
৪ ঘন্টা আগে
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...
১ দিন আগে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬
৩ দিন আগে
