আন্তর্জাতিক

শুভেন্দু অধিকারীকে হত্যাচেষ্টার অভিযোগে জইশ-সংশ্লিষ্ট সন্দেহভাজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


শুভেন্দু অধিকারীকে হত্যাচেষ্টার অভিযোগে জইশ-সংশ্লিষ্ট সন্দেহভাজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে হামিদ মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) বর্ধমান জেলার রেনেসাঁ হাউসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের দাবি, হামিদ মন্ডল জইশ-ই-মোহাম্মদের একটি শাখা সংগঠন ‘হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠী’র সঙ্গে সম্পৃক্ত। শুক্রবার সকালে বর্ধমান জেলা পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, হামিদের কাছ থেকে শুভেন্দু অধিকারীর চলাফেরা, কর্মসূচি ও ভিআইপি মুভমেন্ট-সংক্রান্ত বিভিন্ন নথি উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও দাবি করেছে, হামিদ পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হ্যান্ডলার হিসেবে কাজ করছিলেন। তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর অবস্থানসংক্রান্ত তথ্য ও লাইভ লোকেশন কাশ্মীরে পাঠানোর অভিযোগও আনা হয়েছে।

ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, “আমি এ বিষয়ে এখন কোনো মন্তব্য করব না। আগামীকাল এসটিএফ আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেবে।”

তিনি আরও দাবি করেন, শুধু তিনি নন, জইশ-ই-মোহাম্মদের লক্ষ্যবস্তুতে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী উমেশ রাইয়ের নামও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, এর আগে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী ও ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের তদন্ত এখনও চলমান।

তবে হামিদ মন্ডলের বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখন তদন্তাধীন। আদালতে অভিযোগগুলো এখনও বিচারিকভাবে প্রমাণিত হয়নি।


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

২১ ঘন্টা আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১ দিন আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১ দিন আগে


মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom