শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রলার মাঝির সাক্ষ্য
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক সেনা কর্মকর্তা ও র্যাবের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শী ট্রলার মাঝি আব্বাস মল্লিক।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর একক বেঞ্চে বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর সামনে মামলার দশম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তিনি।
জবানবন্দিতে আব্বাস মল্লিক দাবি করেন, ২০১০ ও ২০১১ সালে র্যাবের তৎকালীন কর্মকর্তা জিয়াউল আহসান মাঝরাতে বন্দিদের নিয়ে সুন্দরবনসংলগ্ন এলাকায় যেতেন। তার ভাষ্য অনুযায়ী, সেখানে বন্দিদের গুলি করে হত্যার পর মরদেহে সিমেন্টের বস্তা বেঁধে বলেশ্বর নদীতে ফেলে দেওয়া হতো।
আব্বাস বলেন, অভিযানের দিন বিকেলে সাদা পোশাকে দুই র্যাব সদস্য স্থানীয় দোকানদারদের সন্ধ্যার পর দোকান বন্ধ করে বাতি নিভিয়ে দিতে বলতেন। রাত ১১টা থেকে ১২টার দিকে চার থেকে পাঁচটি র্যাবের মাইক্রোবাস বরফ মিলের সামনে আসত। সেখান থেকে চোখ ও হাত বাঁধা বন্দিদের ট্রলারে তোলা হতো।
তার দাবি, ট্রলার ছাড়ার সময় র্যাব সদস্যরা রশি ও সিমেন্টের বস্তা সঙ্গে নিতেন। পরে ট্রলারটি বলেশ্বর নদীর গভীর পানিতে গেলে গতি কমিয়ে বন্দিদের একজন একজন করে বাইরে আনা হতো। ট্রলারের দুই পাশে থাকা সাপোর্টের মধ্যে দুই র্যাব সদস্য বন্দিদের চেপে ধরে রাখতেন এবং জিয়াউল আহসান নিজে বন্দিদের মাথা, কান অথবা বুকে গুলি করতেন বলে সাক্ষ্যে দাবি করেন আব্বাস।
মরদেহ ভাসা ঠেকাতে পেট কাটার দাবি
সাক্ষ্যে আব্বাস মল্লিক আরও দাবি করেন, গুলি করে হত্যার পর মরদেহের গলায় বা পায়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো। মরদেহ যাতে পানিতে ভেসে না ওঠে, সে জন্য নদীতে ফেলার আগে পেট কেটে দেওয়া হতো বলেও দাবি করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, অনেক বন্দিকে সুন্দরবনে নিয়ে গিয়েও গুলি করে হত্যা করা হতো। পরে সাংবাদিকদের ডেকে এনে এসব ঘটনাকে ‘বন্দুকযুদ্ধ’ হিসেবে দেখানো এবং মরদেহ থানায় হস্তান্তর করা হতো।
হত্যাকাণ্ড শেষে বরফ মিলে ফিরে এলে মাঝিদের খামে করে ২ হাজার থেকে ৫ হাজার টাকা দেওয়া হতো বলেও সাক্ষ্যে উল্লেখ করেন আব্বাস।
নিখোঁজ ভাইয়ের ঘটনাও আদালতে তুলে ধরেন
জবানবন্দিতে নিজের ছোট ভাই আলকাছ মল্লিকের নিখোঁজ হওয়ার ঘটনাও তুলে ধরেন আব্বাস। তিনি দাবি করেন, আলকাছের দুটি ট্রলার ছিল এবং তিনি র্যাবের সঙ্গে কাজ করতেন। পরে র্যাবের কর্মকাণ্ড নিয়ে স্থানীয় বাজারে আলোচনা করায় অন্য বোট মালিকেরা তাকে সতর্ক করেছিলেন।
আব্বাসের ভাষ্য অনুযায়ী, ২০১১ সালের মাঝামাঝি একদিন দুপুরের খাবার খেয়ে আলকাছ বাড়ি থেকে বের হন। তাকে ফোন করে বলা হয়েছিল, ‘জিয়া স্যার’ তাকে বটতলা-মানিকখালী এলাকায় ডেকেছেন। ওই দিন সন্ধ্যার পর থেকে আলকাছের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর আর তার কোনো সন্ধান মেলেনি।
ভাইয়ের সন্ধানে খুলনা, পটুয়াখালী, বরিশাল ও ঢাকার র্যাব কার্যালয়ে যোগাযোগ করেও কোনো তথ্য পাননি বলে আদালতে জানান আব্বাস। পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে জিয়াউল আহসান ও র্যাবের নাম অন্তর্ভুক্ত করতে পুলিশ অস্বীকৃতি জানিয়েছিল বলেও দাবি করেন তিনি।
জবানবন্দির শেষ পর্যায়ে কাঠগড়ায় থাকা জিয়াউল আহসানকে শনাক্ত করেন আব্বাস মল্লিক। একই সঙ্গে নিখোঁজ ছোট ভাই আলকাছ মল্লিকের বিষয়ে বিচার দাবি করেন তিনি।
তবে আদালতে দেওয়া এসব বক্তব্য সাক্ষীর জবানবন্দি ও অভিযোগ হিসেবে বিবেচিত হচ্ছে; মামলার বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ মূল্যায়নের পরই অভিযোগগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
যশোরে প্রেমবাগে ছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ঢাকায় গ্রেপ্তার।
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে ঢাকার মিরপুর-১ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শেখ লুৎফর রহমান।এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
১১ ঘন্টা আগে
এক হাত অচল সাংবাদিককে পরীমণির হেনস্তা ও অকথ্য ভাষায় গালিগালাজ
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিককে গালিগালাজ ও হেনস্তা করার অভিযোগ উঠেছে আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরীমণির বিরুদ্ধে অভিযোগ, তিনি দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসেন রাজুকে গালিগালাজ করার পাশাপাশি তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ঘটনার...
৫ দিন আগে
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫৬ বোতল ইস্কাফ সিরাপ আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপি থেকে হাবিলদার মো.
৫ দিন আগে
নড়াইলে সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি লুট ৪০ ভরি স্বর্ণালংকার
নড়াইল শহরের ভাদুলীডাঙ্গা এলাকায় সমর কুমার বিশ্বাস নামে এক সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, অন্তত ৪০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।শনিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ
৯ দিন আগে
