শ্রমিক দল নেতার নেতৃত্বে ১০ টাকার চাঁদা একলাফে ৭০ টাকা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
১০ টাকার চাঁদা একলাফে ৭০ টাকা নির্ধারণের প্রতিবাদে মহাসড়কে নেমেছেন সিএনজি চালকরা। রোববার সকালে ত্রিশাল–এর ইভা ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন কয়েক’শ চালক। এতে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
চালকদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর কয়েক মাস ময়মনসিংহ-ত্রিশাল রুটে সিএনজি চালাতে কোনো চাঁদা দিতে হয়নি। পরে ১০ টাকা করে আদায় শুরু হয়, যা ধাপে ধাপে বাড়িয়ে ২০ ও ৪০ টাকা করা হয়। সর্বশেষ জাতীয় নির্বাচনের পর শ্রমিকদল নেতা দুকোলের নেতৃত্বে রফিক ও মোদন চাঁদার পরিমাণ ৭০ টাকা নির্ধারণ করেন। পাশাপাশি মাসিক ১ হাজার টাকা বাধ্যতামূলক করা হয়।
সিএনজি চালক মফিজুল ইসলাম বলেন, আগে ১০ টাকা দিলেও এখন ৭০ টাকা এবং মাসিক ১ হাজার টাকা দাবি করা হচ্ছে। টাকা না দিলে স্ট্যান্ডে দাঁড়াতে দেওয়া হয় না, এমনকি চলাচলেও বাধা দেওয়া হচ্ছে।
আরেক চালক মো. স্বপন মিয়া অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর নেতাদের নাম ব্যবহার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ গেট এলাকায় চাঁদা তোলা হচ্ছে। তাদের দাবি, ‘জিপি’ নামে এই অর্থ আদায় করা হচ্ছে এবং না দিলে শারীরিক হেনস্তার শিকার হতে হচ্ছে।
চালকদের ভাষ্য, জ্বালানি খরচ, গাড়ির কিস্তি ও সংসার ব্যয়ের পর অতিরিক্ত চাঁদা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তারা অবিলম্বে অতিরিক্ত চাঁদা বন্ধ, মাসিক ১ হাজার টাকার সিদ্ধান্ত বাতিল এবং পূর্বের সব চাঁদা প্রত্যাহারের দাবি জানান। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
মো. ফিরোজ হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ত্রিশাল থানা জানান, ত্রিশালের সিএনজি চালকেরা ময়মনসিংহ শহরে গেলে চাঁদার পরিমাণ বাড়ানো হয়। পরে তারা ফিরে এসে সড়ক অবরোধ করেন। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর
২ দিন আগে
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...
৫ দিন আগে
৫০-৬০ লাখ টাকার গাছ উধাও অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা
ভোলার লালমোহন উপজেলায় সড়ক প্রশস্তকরণের কাজকে কেন্দ্র করে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি ও রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন এবং তাঁর সহযোগী মাসুম বিল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কাটা এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কার্তারহাট থেকে...
১৩ দিন আগে
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুকে...
১৭ দিন আগে
