সারাদেশ

শ্রীপুরে আসামি ছিনিয়ে নিতে হামলায় ৭ পুলিশ সদস্য আহত

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


শ্রীপুরে আসামি ছিনিয়ে নিতে হামলায় ৭ পুলিশ সদস্য আহত

ছবি: সংগৃহীত


গাজীপুরের শ্রীপুরে অপহরণ মামলার আসামি গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও হামলার ঘটনা ঘটেছে। এতে এক নারী সদস্যসহ মোট সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, টাঙ্গাইল সদর থানা-র একটি অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনির হোসেন (৫০) ও তার ছেলে আদিলকে (২২) গ্রেপ্তারের জন্য ছয় সদস্যের একটি দল শ্রীপুরে আসে। স্থানীয় শ্রীপুর থানা-র সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলার সময় আসামিদের স্বজনেরা ‘ভুয়া পুলিশ’ ও ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করে। এতে আশপাশের লোকজন উত্তেজিত হয়ে পুলিশের গাড়ির সামনে অবস্থান নেয় এবং একপর্যায়ে হামলা চালায়। হামলার সময় হাতকড়াসহ আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলামসহ কনস্টেবল জাকির হোসেন, বাচ্চু মিয়া, কামরুল হাসান, ফাতেমা আক্তার, মোজাম্মেল হোসেন ও হাসানুর রহমান আহত হন।

আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ফজলুল হক সুমন জানান, তারা চিকিৎসা নিয়ে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ত্যাগ করেন।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, খবর পেয়ে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আসামি দুজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় জড়িত দুই নারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেরাজুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তার করে আনার সময় তাদের স্বজনদের হামলায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

 


ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...

৯ ঘন্টা আগে


সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক
সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক

দুই দশক ধরে সন্তানের চিকিৎসার পেছনে ছুটেছেন মো. আলী আনোয়ার। দেশে-বিদেশের হাসপাতাল, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চিকিৎসার খরচ-সবকিছুর ভার কাঁধে নিয়ে সন্তানের সুস্থতার আশায় নিজের জীবনের সঞ্চয়টুকুও শেষ করে ফেলেছেন তিনি। কিন্তু নিয়তি যেন এবার তাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে।২০২৫ সালের অক্টোবর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলী আনোয়ার।...

১ দিন আগে


গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুম ৯ দিন পর মারা গেলেন
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুম ৯ দিন পর মারা গেলেন

নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম (৪০) মারা গেছেন। নয় দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত ইব্রাহিম আল মাসুম উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের...

২ দিন আগে


শাহজালাল বিমানবন্দরে গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার সোনা উদ্ধার, চালক পলাতক
শাহজালাল বিমানবন্দরে গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার সোনা উদ্ধার, চালক পলাতক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি গাড়িতে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযান টের পেয়ে গাড়ির চালক শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।সোমবার (১০ আগস্ট) বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom