রাজনীতি

শপথের পরদিনই রাস্তা পরিষ্কার করে কাজ শুরু জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


শপথের পরদিনই রাস্তা পরিষ্কার করে কাজ শুরু জামায়াত আমিরের

ছবি: সংগৃহীত


ঢাকা-১৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরদিনই পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে কাজ শুরু করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা।

বুধবার ফজরের নামাজের পর রাজধানীর মিরপুরের মনিপুর এলাকায় বাইতুর নুর মসজিদের সামনে থেকে এ কর্মসূচি শুরু করেন তিনি। হাতে ঝাড়ু নিয়ে বেশ কিছুক্ষণ রাস্তার ময়লা পরিষ্কার করেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘সমাজের ময়লাও দূর করতে চাই’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছি। সংসদে ভালো কিছু করতে চাই। সংস্কারের মাধ্যমে সমাজের ময়লাও দূর করতে চাই। রাস্তা-ড্রেনের আবর্জনা যেমন পরিষ্কার করতে হবে, তেমনি মানুষের মনের আবর্জনাও দূর করতে হবে।”

তিনি জানান, নির্বাচিত হলে প্রথম দিনের কাজ রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে শুরু করবেন—এমন অঙ্গীকার করেছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তার ভাষায়, “এই পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এলাকাবাসী ও দেশবাসীকে বার্তা দিতে চাই—আমরা এমন সমাজ গড়তে চাই, যেখানে পরিবেশের পাশাপাশি মনও সুন্দর থাকবে। পরিবেশ সুন্দর থাকলে তার ইতিবাচক প্রভাব মানুষের মনোজগতে পড়ে।”

‘প্রতিদিন আধাঘণ্টা পরিচ্ছন্নতা’

জামায়াত আমির বলেন, এটি লোকদেখানো কর্মসূচি নয়। দলের প্রতিটি ইউনিট ফজরের নামাজের পর অন্তত আধাঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে।

তিনি বলেন, “সরকারি ফান্ড পাই বা না পাই, এ এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। তবে সরকার যেন ন্যায্য পাওনা দেয়।”

প্রতিদ্বন্দ্বীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শুধু আমি নই, আমার প্রতিদ্বন্দ্বীরাও ভালো মিরপুর-কাফরুল গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাদের অভিনন্দন জানাই। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা ফিরিয়ে আনা, শঙ্কামুক্ত পরিবেশ সৃষ্টি এবং দল-মত-ধর্মের ঊর্ধ্বে উঠে ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গড়াই হবে তার অগ্রাধিকার।

সংস্কার পরিষদ নিয়ে মন্তব্য

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপির সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাইকে অপমানের শামিল। জুলাই না এলে তারেক রহমান যেমন প্রধানমন্ত্রী হতে পারতেন না, আমিও বিরোধীদলীয় নেতা হতে পারতাম না।”

এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

৫ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১৭ ঘন্টা আগে


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

২০ ঘন্টা আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom