আন্তর্জাতিক

শনিবারের মধ্যে ইরানে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ইরানে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই বৈঠকে আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) মধ্যে হামলা চালানোর প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম CBS News-কে পরিচয় গোপন রাখার শর্তে এক কর্মকর্তা জানান, নিরাপত্তা কর্মকর্তারা সপ্তাহ শেষ হওয়ার আগেই (রোববারের মধ্যে) ইরানে হামলা চালাতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

ওই কর্মকর্তা আলোচনাকে “পরিবর্তনশীল ও চলমান” বলে উল্লেখ করেন। সম্ভাব্য হামলার পর ইরান কী ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে কী প্রভাব পড়তে পারে—তা নিয়ে বিশ্লেষণ করছে হোয়াইট হাউজ।

একাধিক সূত্রের দাবি, মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ীভাবে কিছু মার্কিন সেনাকে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হচ্ছে। সম্ভাব্য হামলার সিদ্ধান্ত হলে সংশ্লিষ্ট অঞ্চলে মোতায়েন সেনাদের সুরক্ষার কথা বিবেচনায় রেখে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে আরেকটি সূত্র বলেছে, মধ্যপ্রাচ্য থেকে সেনা সরানো মানেই তাৎক্ষণিক হামলার সিদ্ধান্ত-এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই। যুক্তরাষ্ট্র সাধারণত কোনো অঞ্চলে সামরিক পদক্ষেপের আগে নিজস্ব সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুনর্বিন্যাস করে থাকে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom