শক্তিশালী হচ্ছে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় হলে নাম হবে ‘অর্ণব’
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমেই শক্তিশালী হয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে বাংলাদেশের দেওয়া নাম ‘অর্ণব’ পেতে পারে।
বর্তমানে গভীর নিম্নচাপটি ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে প্রায় ২০০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। দ্রুতগতিতে এগিয়ে আসা সিস্টেমটি বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরের মধ্যে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।
এর প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
ভারী বৃষ্টির কারণে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা ও প্লাবনের আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদ-নদীর পানিও দ্রুত বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে ওড়িশা সরকার। খুরদা, গঞ্জাম, গজপতি ও জগৎসিংহপুর জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি-বেসরকারি স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপকূলীয় এলাকার জেলে ও সাধারণ মানুষকে সমুদ্রে না যেতে এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে ভারতের আবহাওয়া দপ্তর ও স্থানীয় প্রশাসন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ট্রাম্পের হুমকির জবাবে পেজেশকিয়ান, ‘ইরান কখনো নতি স্বীকার করবে না’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের চাপের কাছে কখনো নতি স্বীকার করবে না। একই সঙ্গে কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের পথ খোলা রাখার কথাও জানান তিনি।পেজেশকিয়ান...
১০ ঘন্টা আগে
মামদানি ইস্যুতে নিউইয়র্কে না নেমে বিকল্প বিমানবন্দরে নেতানিয়াহুর উড়োজাহাজ
আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক সমন্বয় ও বিক্ষোভের আশঙ্কার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাষ্ট্রীয় উড়োজাহাজ ‘উইং অব জায়ন’ নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে না নেমে বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে পারে।ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে...
১ দিন আগে
গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে বিশ্বনেতাদের তীব্র সমালোচনা
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান এবং ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে অনেকে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।অধিবেশনে কয়েকজন বিশ্বনেতা গাজার পরিস্থিতিকে যুদ্ধাপরাধ, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও গণহত্যার মতো গুরুতর অভিযোগের...
১ দিন আগে
ট্রাম্পের প্রশ্নের মুখে সিএনএন সাংবাদিক, জাতিসংঘে বাকবিতণ্ডা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কাভার করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশ্নের মুখে পড়েছেন সিএনএনের সাংবাদিক কেটলান কলিন্স। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ট্রাম্পের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়।ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় কলিন্স ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে, তা জানতে চান। জবাবে ট্রাম্প তাঁকে বলেন, ‘দাঁড়াও, এখানে
১ দিন আগে
