আইন-আদালত

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা মামলা, আজ আসামীদের আত্মপক্ষ সমর্থন শুনানী

স্টাফ রিপোর্টার,মেহেদী হাসান

৩ মাস আগে


শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা মামলা, আজ আসামীদের আত্মপক্ষ সমর্থন শুনানী

ছবি: সংগৃহীত


রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় করা মামলায় আসামী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের আত্মপক্ষ সমর্থনের শুনানী শুরু হয়েছে।

আজ বুধবার (৩ জুন ২০২৬) বেলা ১১টা ১০ মিনিটে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জনাব, মাসরুর সালেকীনের আদালতে আসামীদের আত্মপক্ষ সমর্থনে এ শুনানী শুরু হয়। এ সময় সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান আদালত। এর আগে আসামী সোহেল ও তার স্ত্রীকে আদালতে তোলা হয়।

গতকাল( ২ জুন ২০২৬) এ মামলায় চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের জবানবন্দি রেকর্ড করে সাক্ষ্যগ্রহণ শেষ করেন আদালত। মামলার বাদী ও ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লার জবানবন্দির মাধ্যমে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপর ভিকটিমের- মা পারভীন আক্তার, বড় বোন রাইসা আক্তার, ফুপু মাহমুদা আক্তার, চাচা মিজানুর রহমান লিটন, চতুর্থ তলার বাসিন্দা মনির হোসেন, প্রতিবেশী জাকিরুল ইসলাম রাজু, দ্বিতীয় তলার বাসিন্দা শেখ আবু সামা, ফুপা মনিরুজ্জামান শাহীন ও কনস্টেবল রোমা আক্তার, কনস্টেবল শরীফ মিয়া, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন, ময়নাতদন্ত প্রস্তুত করা ডা. নাসাদ জাবিন, আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ, এসআই রাশেদুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই অহিদুজ্জামান পর্যায়ক্রমে আদালতে জবানবন্দি দেন। এসময় রাষ্ট্র নিযুক্ত আসামী পক্ষের আইনজীবী মুসা কালিমউল্ল্যাহ তাদের জেরা করেন। এরপর আদালত ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামীদের আত্মপক্ষ সমর্থন শুনানির জন্য আজ দিন ধার্য করেছেন।


ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬

২ দিন আগে


এমপি গাজী নজরুল আবারও চার দিনের রিমান্ডে
এমপি গাজী নজরুল আবারও চার দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।এর আগে এ মামলায় চার দিনের রিমান্ডে নিয়ে গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা

২ দিন আগে


১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ
১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন টাকা ছাপানো বন্ধ এবং কালোটাকার বিস্তার রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের প্রাপক করা হয়েছে।নোটিশে দাবি...

৪ দিন আগে


রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মাকছুদা, কারাগারে পাঠানোর আবেদন
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মাকছুদা, কারাগারে পাঠানোর আবেদন

আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি করেছে পুলিশ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে নিয়ে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রিমান্ড শেষে মাকছুদাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনে তিনি উল্লেখ করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom