খেলাধুলা

‘শিশু হত্যা বন্ধ করো’ ব্যানার প্রদর্শন রাজনৈতিক বার্তা না, জানালো উয়েফা

ডিজিটাল রিপোর্ট

১৩ মাস আগে


‘শিশু হত্যা বন্ধ করো’ ব্যানার প্রদর্শন রাজনৈতিক বার্তা না, জানালো উয়েফা

উয়েফা সুপার কাপে টটেনহামকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছে পিএসজি। বুধবার (১৩ আগস্ট) রাতে ইতালির উদিনের স্তাদিও ফ্রিউলিতে ম্যাচের আগে একটি ঘটনা আলোচনার জন্ম দেয়। ম্যাচ শুরুর আগে ইতালিতে আশ্রয় নেওয়া ৯ শরণার্থী শিশুকে দিয়ে একটি ব্যানার প্রদর্শন করানো হয়। সেই ব্যানারে লেখা ছিল, ‘শিশু হত্যা বন্ধ করো, বেসামরিক মানুষ হত্যা বন্ধ করো।’

উয়েফার এ নজিরবিহীন পদক্ষেপ গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে সরাসরি বার্তা দিয়েছে, যা ফুটবল মাঠে রাজনৈতিক বার্তা না দেওয়ার নিয়মের ব্যতিক্রম। উয়েফার আইনেই বলা হয়েছে, ম্যাচের আগে, মাঝখানে কিংবা পরে স্টেডিয়ামে রাজনৈতিক বার্তা প্রদর্শন করা যাবে না।ম্যাচের আগে এ ব্যানার প্রদর্শন গাজা ইস্যুতে উয়েফার দীর্ঘদিনের নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসার স্পষ্ট ইঙ্গিত। যা বিতর্কের জন্ম দেয়। অবশেষে এ বিষয়ে নীরবতা ভেঙেছে উয়েফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ওই ব্যানার কোনো রাজনৈতিক বার্তা ছিল না, বরং সেটা ছিল মানবতার পক্ষে আহ্বান।উয়েফা এমন সময় এ ব্যানার প্রদর্শন করেছে, যার কিছুদিন আগেই ‘ফিলিস্তিনের পেলে’ খ্যাত সাবেক ফরোয়ার্ড সুলেইমান আল–ওবেইদ ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছেন।

সুলেইমানের মৃত্যুর খবরে উয়েফা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তাও দিয়েছিল, ‘বিদায় সুলেইমান আল-ওবেইদ, ফিলিস্তিনের পেলে। তিনি এমন এক প্রতিভা ছিলেন, যিনি অন্ধকারতম সময়েও অসংখ্য শিশুর কাছে আলো পৌঁছে দিয়েছিলেন।’ এমনকি গত সপ্তাহে লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহও উয়েফার সমালোচনা করে সুলেইমানকে শ্রদ্ধা নিবেদনের করেন। তবে উয়েফা জানিয়েছে, সমালোচিত হওয়ার কারণে সুপার কাপে এমন ব্যানার প্রদর্শন করা হয়নি। এমন উদ্যোগ অনেক আগেই গ্রহণ করা হয়েছিল। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে উয়েফার এক অভ্যন্তরীণ সূত্রের বরাতে বলা হয়েছে, ‘এই বার্তা রাজনৈতিক নয়, মানবতার। এটা স্রেফ সাধারণ বোঝাপড়ার বিষয়। এ পরিকল্পনা অনেক আগেই করা হয়েছিল।’

উয়েফা আরও জানিয়েছে, শুধু ফিলিস্তিন নয়, খেলা শুরুর আগে ব্যানার প্রদর্শনীতে আফগানিস্তান, ইরাক, নাইজেরিয়া ও ইউক্রেনের শরণার্থী শিশুরাও ছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিল গাজার দুই শিশু।

উয়েফা বৈষম্যবিরোধী প্রচার ও মানবিক সংকট নিয়ে কাজ করলেও রাজনৈতিক সংঘাতের ক্ষেত্রে পক্ষ নেওয়া থেকে বিরত থেকেছে। সংস্থাটির নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে বা এর আগে ও পরে স্টেডিয়ামে রাজনৈতিক, আদর্শিক বা ধর্মীয় বার্তা প্রদর্শন নিষিদ্ধ। এর লঙ্ঘন হলে জরিমানা ও অন্যান্য শাস্তির বিধান রয়েছে।

অতীতে রাজনৈতিক ব্যানার প্রদর্শনের কারণে অনেক ক্লাব ও জাতীয় দলকে শাস্তিও দিয়েছে উয়েফা। বরাবরই তারা যুক্তি দেখিয়ে যে ফুটবলকে নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা জরুরি। সেই উয়েফাই সুপার কাপে গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়ে রাজনৈতিকভাবে সংবেদনশীল মানবিক ইস্যুতে বার্তা দেওয়ার বিরল উদাহরণ সৃষ্টি করেছে।


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

১ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৪ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৪ দিন আগে


ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom