শিক্ষা

শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষামন্ত্রীর

অনলাইন ডেস্ক

১ মাস আগে


শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষামন্ত্রীর

ছবি: সংগৃহীত


শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অভিযোগ করেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরে অনেক শিক্ষক তাদের প্রাপ্য অবসরকালীন সুবিধা ও কল্যাণ ভাতার অর্থ থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে ‘ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন’ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ড. মিলন বলেন, বিগত সরকার বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাৎ করেছে। ১৫ আগস্ট পালনের নামেও বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এসব অনিয়ম ও আর্থিক সংকটের প্রভাব শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ ব্যবস্থাপনাতেও পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতি পুনর্গঠন এবং জনগণের কল্যাণে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ সব খাতের উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছেন। সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ড. মিলন বলেন, শুধু সমালোচনা না করে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষা খাতের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ বিষয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং সেগুলো বাস্তবায়নে কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক মহাপরিচালক ড. সুলতান হাফিজ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এসডিজি-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, জনগণের সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান দিতে নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের প্রয়োজন রয়েছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও সঠিক নীতি প্রণয়নে নির্ভুল পরিসংখ্যানের কোনো বিকল্প নেই।


স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে
স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই...

২ দিন আগে


ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার
ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার

দেশের আকাশে গত শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিদ্যালয় ও কলেজে পাঠদান বন্ধ থাকবে। তবে

৩ দিন আগে


কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ

দেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদরাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও তাদের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে আগামী সাত দিনের মধ্যে ‘ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার...

৫ দিন আগে


স্কুলে টিফিন পেয়ে বদলে যাচ্ছে খুদে শিক্ষার্থীদের দিন
স্কুলে টিফিন পেয়ে বদলে যাচ্ছে খুদে শিক্ষার্থীদের দিন

ঘড়ির কাঁটায় সকাল সাড়ে ১০টা। আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক (২) শ্রেণিকক্ষ। টিফিনের ঘণ্টা বাজার অপেক্ষায় শান্ত হয়ে বসে আছে খুদে শিক্ষার্থীরা। ঘণ্টা বাজতেই বিদ্যালয়ের সহকারী সোহরাব হোসেন টিফিন নিয়ে হাজির। একে একে প্রত্যেক শিশুর হাতে তুলে দিলেন দুটি করে বনরুটি ও একটি সেদ্ধ ডিম।সবার জন্য একই খাবার। খাবার...

১৮ দিন আগে

Dr.Mahfuzul Alom