শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মোদিকে ক্ষমা চাইতে বললেন খাড়গে
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশজুড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে খাড়গে বলেন, “ভারতের ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর অবশেষে দাম্ভিক শক্তির দোরগোড়ায় পৌঁছেছে। এটি দেশজুড়ে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাস্তায় নামা লাখো তরুণ-তরুণীর বিজয়। এটি সত্যের বিজয় এবং মোদির একগুঁয়েমির পরাজয়।”
তিনি আরও বলেন, “এটি সেই সব পরিবারের বিজয়, যারা এই দুর্নীতিগ্রস্ত সরকারের কারণে তাদের জীবন ও সন্তানদের হারিয়েছে। এটি সেই ঐক্যবদ্ধ বিরোধী দলেরও বিজয়, যারা ছাত্রছাত্রীদের সমর্থনে সংসদ থেকে শুরু করে রাজপথ পর্যন্ত তাদের কণ্ঠস্বর তুলে ধরেছে।”
মল্লিকার্জুন খাড়গে বলেন, এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়া। তার ভাষায়, “এখন মোদির পালা—আমাদের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়ার এবং যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে লাঠি, ব্যাটন ও পেলেট গান ব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার।”
উল্লেখ্য, মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় টানা আন্দোলনের মুখে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি ছিল তার পদত্যাগ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলনকারীরা পরীক্ষা ব্যবস্থার সংস্কার, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া মামলাসহ অন্যান্য দাবির বাস্তবায়নের আহ্বান জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
৯ ঘন্টা আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১০ ঘন্টা আগে
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে
১০ ঘন্টা আগে
হরমুজ প্রণালি খোলার পরিকল্পনা খামেনির সঙ্গে সমন্বিত: পেজেশকিয়ান
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার নতুন পরিকল্পনা ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবটি গ্রহণ করে নিজেদের প্রতিশ্রুতি পূরণ...
১০ ঘন্টা আগে
