শিক্ষা

শিক্ষার মানোন্নয়নে মাদরাসা শিক্ষার সাফল্যের কথা তুলে ধরলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

অনলাইন ডেস্ক

২ মাস আগে


শিক্ষার মানোন্নয়নে মাদরাসা শিক্ষার সাফল্যের কথা তুলে ধরলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ছবি: সংগৃহীত


মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশে মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তুলনামূলক সীমিত সরকারি সহায়তা নিয়েও শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি দাবি করেন, বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাদরাসা থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা হলরুমে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা নিয়মিত বেতন, পেনশন ও গ্র্যাচুইটির সুবিধা পেলেও অধিকাংশ কওমি মাদরাসার শিক্ষক এসব সুযোগ-সুবিধার বাইরে রয়েছেন। সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও তারা দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষাদান করে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অনেক মাদরাসার শিক্ষক ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আয় করে সংসার পরিচালনা করেন। তাদের নিষ্ঠা ও দায়িত্ববোধ শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

আহমেদ আযম খান বলেন, বর্তমানে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাদরাসা, কিন্ডারগার্টেন এবং ইংরেজি মাধ্যম থেকে আসা শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য। একই সঙ্গে তিনি সরকারি প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষায় উত্তরণের হার আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনের জন্য প্রাথমিক স্তর থেকেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান সঞ্চালনা করেন।

এ সময় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বেগম নার্গিস সিদ্দিকা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সভাপতি খুরশিদ জাহান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজাসহ স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে
স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই...

২ দিন আগে


ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার
ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার

দেশের আকাশে গত শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিদ্যালয় ও কলেজে পাঠদান বন্ধ থাকবে। তবে

৩ দিন আগে


কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ

দেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদরাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও তাদের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে আগামী সাত দিনের মধ্যে ‘ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার...

৫ দিন আগে


স্কুলে টিফিন পেয়ে বদলে যাচ্ছে খুদে শিক্ষার্থীদের দিন
স্কুলে টিফিন পেয়ে বদলে যাচ্ছে খুদে শিক্ষার্থীদের দিন

ঘড়ির কাঁটায় সকাল সাড়ে ১০টা। আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক (২) শ্রেণিকক্ষ। টিফিনের ঘণ্টা বাজার অপেক্ষায় শান্ত হয়ে বসে আছে খুদে শিক্ষার্থীরা। ঘণ্টা বাজতেই বিদ্যালয়ের সহকারী সোহরাব হোসেন টিফিন নিয়ে হাজির। একে একে প্রত্যেক শিশুর হাতে তুলে দিলেন দুটি করে বনরুটি ও একটি সেদ্ধ ডিম।সবার জন্য একই খাবার। খাবার...

১৯ দিন আগে

Dr.Mahfuzul Alom