শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও থামছে না সিজেপির আন্দোলন, পশ্চিমবঙ্গে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা তরুণদের প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীরা জানিয়েছে, তাদের আরও কয়েকটি দাবি এখনো পূরণ হয়নি এবং সেগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।
নয়াদিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। পশ্চিমবঙ্গেও শিক্ষার্থী ও বামপন্থি ছাত্রসংগঠনগুলোর অংশগ্রহণে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীদের ‘আজাদি-আজাদি’ স্লোগানকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ বাংলা জানিয়েছে, শুক্রবার (২৪ জুলাই) নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আন্দোলনকারীদের উদ্দেশে কড়া বার্তা দেন।
তিনি অভিযোগ করেন, রথযাত্রার দিন ইচ্ছাকৃতভাবে মিছিলের আয়োজন করে উত্তেজনা সৃষ্টি করা হয়েছে। তবে শান্তিপূর্ণ সমাবেশ বা দাবি-দাওয়া জানাতে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই বলেও উল্লেখ করেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, “জমায়েত করুন, নিজেদের দাবি তুলে ধরুন। কিন্তু বিক্ষোভের নামে দেশবিরোধী স্লোগান দেওয়া হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।”
তিনি আরও জানান, আগামী সোমবার একই রুটে উত্তর কলকাতা জেলা বিজেপির উদ্যোগে জাতীয় পতাকা হাতে প্রায় ১৪ হাজার কর্মীর একটি মিছিল অনুষ্ঠিত হবে।
শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর ডাকা মিছিলে সিজেপির সমর্থকরাও অংশ নেন। এতে ধর্মতলা এলাকায় ব্যাপক জনসমাগম হয়।
মুখ্যমন্ত্রী বলেন, “১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে। এরপরও যদি কেউ ‘আজাদি’ স্লোগান দিয়ে দেশবিরোধী পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি দাবি করেন, মিছিলে যারা দেশবিরোধী স্লোগান দিয়েছে বলে অভিযোগ উঠেছে, তাদের চিহ্নিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের মুখে সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। তবে আন্দোলনকারীরা জানিয়েছে, শিক্ষাব্যবস্থার সংস্কার, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ এবং অন্যান্য দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান রাহুল গান্ধীর
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক বার্তা দিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এখন মোদি সরকারকে ক্ষমতা থেকে সরানোর সময় এসেছে।শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দেশের শিক্ষা...
৬ ঘন্টা আগে
ধর্মেন্দ্র প্রধানের স্থলাভিষিক্ত প্রহ্লাদ জোশী, পেলেন ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে।শনিবার (২৫ জুলাই) প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপর কেন্দ্রীয় সরকার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রহ্লাদ জোশীর হাতে অর্পণ করে।প্রহ্লাদ জোশী বর্তমানে ভারতের খাদ্য
৬ ঘন্টা আগে
ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স ও স্পেন, সরিয়ে নেওয়া হয়েছে দুই লাখের বেশি মানুষ
ফ্রান্স ও স্পেনে স্মরণকালের অন্যতম ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। তীব্র তাপপ্রবাহ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে শুরু হওয়া আগুন দ্রুত বনাঞ্চল পেরিয়ে জনবসতির দিকে অগ্রসর হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশেই ব্যাপক উদ্ধার ও সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।শনিবার (২৫ জুলাই) সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ফ্রান্স সরকার বোর্দো এবং আটলান্টিক উপকূলীয় এলাকার বিস্তীর্ণ...
৮ ঘন্টা আগে
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গণতন্ত্র ও রাজপথের লড়াইয়ের জয়: সোনম ওয়াংচুক
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্র, শান্তিপূর্ণ আন্দোলন এবং শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ সংগ্রামের বিজয় হিসেবে অভিহিত করেছেন বিশিষ্ট জলবায়ু ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক।শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, এটি শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের জয়। হাসপাতালের বিছানা থেকে ‘ভি’ চিহ্ন প্রদর্শন করা নিজের একটি ছবি...
৮ ঘন্টা আগে
