শিক্ষা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ছয় দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক

১২ ঘন্টা আগে


শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ছয় দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল

ছবি: সংগৃহীত


শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে তারা সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।

এর আগে বিকেল ৪টার দিকে প্রতিনিধি দলটি শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে আলোচনার জন্য ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

শিক্ষার্থীদের উপস্থাপিত ছয় দফা দাবিগুলো হলো-

১. দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে ইচ্ছুক, তাদের জন্য পুনঃপরীক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।

২. একই বিষয়ের পুনঃপরীক্ষায় অংশগ্রহণকারীদের ক্ষেত্রে পূর্বের পরীক্ষা ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরটি চূড়ান্ত ফল হিসেবে গণ্য করতে হবে।

৩. প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দিতে হবে।

৪. চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে।

৫. পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় নিয়ে উত্তরপত্র মূল্যায়নে নমনীয়তা প্রদর্শন করতে হবে।

৬. পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে, যাতে পরীক্ষার্থীরা অযথা মানসিক চাপের মধ্যে না পড়ে।

এর আগে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করলেও সচিবালয়ে আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধি দলের দাবিপত্রে মন্ত্রীর পদত্যাগের বিষয়টি আর অন্তর্ভুক্ত করা হয়নি।


পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তরা থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তরা থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, নতুন পরীক্ষার সূচি ঘোষণা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে রাজধানীর উত্তরায় জড়ো হয়ে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেন তারা।দুপুরে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সমবেত হন। পরে পূর্বঘোষিত...

১৪ ঘন্টা আগে


লংমার্চের ঘোষণায় এইচএসসি কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা, সন্তানদের সঙ্গে নিতে ভিড় অভিভাবকদের
লংমার্চের ঘোষণায় এইচএসসি কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা, সন্তানদের সঙ্গে নিতে ভিড় অভিভাবকদের

পরীক্ষা স্থগিতের দাবিতে টানা আন্দোলন এবং পরীক্ষা শেষে লংমার্চ কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর এইচএসসি পরীক্ষাকেন্দ্রগুলোতে বুধবার (১৫ জুলাই) বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। অন্য দিনের তুলনায় বিভিন্ন কেন্দ্রে অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। পরীক্ষা শেষে সন্তানদের একা ফিরতে না দিয়ে সঙ্গে করেই বাসায় নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।সকাল ১০টায়...

১৭ ঘন্টা আগে


আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর, প্রয়োজনে পুনঃপরীক্ষার আশ্বাস
আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর, প্রয়োজনে পুনঃপরীক্ষার আশ্বাস

চলমান বন্যা ও দুর্যোগ পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতায় আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন ছেড়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের চেয়েও সরকার তাদের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং দুর্যোগ মোকাবিলার বিষয়ে বেশি উদ্বিগ্ন।মঙ্গলবার (১৪...

১ দিন আগে


পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল, পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর: শিক্ষামন্ত্রী
পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল, পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর: শিক্ষামন্ত্রী

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্তকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, সারা দেশের পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের মতামত এবং আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করেই পরীক্ষা নির্ধারিত সময়েই নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom