শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন নাটোরের ৮ শিক্ষার্থী
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের তাৎক্ষণিক হস্তক্ষেপে অবশেষে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন নাটোরের আবদুলপুর সরকারি কলেজের আট শিক্ষার্থী। ফরম পূরণের টাকা দিয়েও প্রবেশপত্র না পাওয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মূল পরীক্ষায় অংশ নিতে পারেননি তাঁরা। সংবাদ মাধ্যমে বিষয়টি উঠে আসার পর আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের পরীক্ষায় বসার সুসংবাদের পাশাপাশি গাফিলতির অভিযোগে এক কলেজ কর্মচারীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর সরকারি কলেজের ওই আট পরীক্ষার্থী ফরম পূরণের জন্য যথাসময়ে টাকা জমা দিলেও কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার তা বোর্ডে জমা দেননি। ফলে প্রবেশপত্র ইস্যু না হওয়ায় গতকালের পরীক্ষায় বসতে পারেননি ওই শিক্ষার্থীরা।
বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে নজরে আসামাত্রই শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরীর সঙ্গে কথা বলেন এবং দ্রুত ওই শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশে আজই বোর্ডের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের ফরম পূরণ সম্পন্ন করা হয়েছে। এর ফলে আগামীকাল শনিবার থেকে তাঁরা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারবেন। আর গতকাল যে পরীক্ষাটি তাঁরা মিস করেছেন, সেটির বিষয়ে বোর্ডের নিয়ম অনুযায়ী বিশেষ সুবিধা দেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
এদিকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সঙ্গে টেলিফোনে কথা বলে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপরই পুলিশ অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পাশাপাশি ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের জন্য আবদুলপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বগুড়ার আরেক শিক্ষার্থীরও সমাধান:
অনুরূপ আরেকটি ঘটনায় বগুড়ার সারিয়াকান্দিতে নির্ধারিত সময়ে টাকা দিয়েও রেজিস্ট্রেশন নম্বর ভুলের কারণে এক শিক্ষার্থীর পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে এলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইতিমধ্যে ওই শিক্ষার্থীরও ফরম পূরণ সম্পন্ন হয়েছে এবং তিনিও আগামীকাল থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ
আগামী বছরের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। পাশাপাশি প্রাথমিকের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকার্যক্রম
১ দিন আগে
বারিধারায় ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাস উদ্বোধন
রাজধানীর গুলশান-বারিধারা এলাকায় মেয়েদের জন্য ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা, চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের সমন্বিত শিক্ষাব্যবস্থাকে সামনে রেখে চালু করা হয়েছে নতুন এই ক্যাম্পাস।শুক্রবার সকাল ১০টায় রাজধানীর নূরেরচালা রোডের ১১৩৭ নম্বর, খন্দকার ভিলা ঠিকানায় অবস্থিত...
২ দিন আগে
যশোরের বসুন্দিয়াকে গর্বিত করলেন মো. ফেরদাউস জুলাই স্মৃতিকথন প্রতিযোগিতায় প্রথম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ‘জুলাই স্মৃতিকথন’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) হল সংসদ নেতা মো. ফেরদাউস। গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি
২ দিন আগে
৪৯তম বিশেষ বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও নিয়োগবঞ্চিত সোহেল রানা
অভাবের সংসারে বড় হয়েছেন সোহেল রানা। দৃঢ় ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমে ৪৯তম বিশেষ বিসিএসের শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে প্রথম স্থান অর্জন করেও শেষ পর্যন্ত নিয়োগ থেকে বাদ পড়েছেন তিনি। চূড়ান্ত নিয়োগ গেজেটে তাঁর নাম না থাকায় ভেঙে পড়েছেন এই মেধাবী প্রার্থী। বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত নিয়োগ গেজেট থেকে বিষয়টি...
৩ দিন আগে
