শিক্ষা

শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার ঘোষণা, এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে সরকার

অনলাইন ডেস্ক

৪ দিন আগে


শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার ঘোষণা, এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে সরকার

ছবি: সংগৃহীত


বাবার দাফন সম্পন্ন করে সেদিন রাতেই কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের শিক্ষার্থী ইকনের পড়ালেখার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম ড. এহছানুল হক মিলন। পাশাপাশি পরীক্ষাকালীন সময়ে তাকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) ফারহান ইশতিয়াক ফোন করে ইকনকে মন্ত্রীর এই সিদ্ধান্তের কথা জানান।

ফারহান ইশতিয়াক বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালে যাতে ইকনকে চাকরিতে ডিউটি করতে না হয়, সে জন্য আগামী দুই দিনের মধ্যে তাকে আর্থিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এছাড়া পরীক্ষা শেষে তার উচ্চশিক্ষাসহ ভবিষ্যৎ পড়ালেখার সার্বিক দায়িত্ব নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে একটি গণমাধ্যমে ইকনের সংগ্রামী জীবনের খবর প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

জানা গেছে, মঙ্গলবার সকালে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে দুপুরে মারা যান। ৪৬ বছর বয়সী ইসরাফিল মোটরসাইকেল চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।

পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। তাদের আদি বাড়ি গোপালগঞ্জে হলেও ইকনের দাদা বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডে গাড়িচালক হিসেবে কর্মরত থাকায় পরিবারটি বাগেরহাটে বসবাস শুরু করে। অবসরের পর দাদা গোপালগঞ্জে ফিরে গেলেও ইসরাফিল বাগেরহাটেই থেকে যান। বর্তমানে ইকন তার মা ও মানসিক ভারসাম্যহীন এক ভাইকে নিয়ে মাসে চার হাজার টাকা ভাড়ার একটি বাসায় বসবাস করছেন।

বাবার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় ইকনকে। বাবার দাফন শেষে সেদিন রাতেই তিনি কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে দায়িত্ব পালন করেন। দায়িত্বের ফাঁকে বুথের ভেতরেই বই নিয়ে পরীক্ষার প্রস্তুতি নেন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

ইকনের এই সংগ্রামী জীবনের খবর প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক সাড়া পড়ে। এরই ধারাবাহিকতায় তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম ড. এহছানুল হক মিলন।


১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল
১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক।এর আগে গত ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও ফল প্রস্তুতির কাজ সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।চলতি

১৭ ঘন্টা আগে


আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৩ দিন, ক্লাস হবে মাত্র ৩৮ দিন
আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৩ দিন, ক্লাস হবে মাত্র ৩৮ দিন

আগামী আগস্ট ও সেপ্টেম্বর-এই দুই মাসে সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন জাতীয়-ধর্মীয় দিবসের ছুটি মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মোট ২৩ দিন বন্ধ থাকবে। ফলে দুই মাসে শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে মাত্র ৩৮ দিন।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।ছুটির তালিকা অনুযায়ী, আগস্ট মাসে সাপ্তাহিক ছুটিসহ মোট ১২ দিন...

১ দিন আগে


এইচএসসি রসায়ন দ্বিতীয়পত্রেও প্রশ্নে ভুলের অভিযোগ, বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা
এইচএসসি রসায়ন দ্বিতীয়পত্রেও প্রশ্নে ভুলের অভিযোগ, বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা

আবারও প্রশ্নপত্রে ভুলের অভিযোগ উঠেছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায়। বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত রসায়ন দ্বিতীয়পত্র পরীক্ষার সৃজনশীল ও বহুনির্বাচনী-উভয় অংশেই একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট শিক্ষক ও পরীক্ষার্থীরা।শিক্ষকরা বলছেন, প্রশ্নপত্রের এসব অসঙ্গতির কারণে পরীক্ষার্থীরা বিভ্রান্তি ও মানসিক চাপে পড়েছেন। বিশেষ করে যেসব শিক্ষার্থী প্রশ্নগুলো বিশ্লেষণ করে...

১ দিন আগে


‘সবাই ঢাকায় বদলি হতে চান’—প্রাথমিক শিক্ষকদের আবেদন নিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রীর
‘সবাই ঢাকায় বদলি হতে চান’—প্রাথমিক শিক্ষকদের আবেদন নিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রীর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদন ও তদবির নিয়ে মন্ত্রণালয়ে অতিরিক্ত চাপের কথা তুলে ধরেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বদলির অনুরোধ নিয়ে শিক্ষকরা এত বেশি আসেন যে অনেক সময় তিনি এবং প্রতিমন্ত্রী নিজ নিজ দপ্তরে প্রবেশ করতেও সমস্যায় পড়েন।মঙ্গলবার (২১

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom