শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনিবার বাদ দেওয়ার দাবি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পবিত্র রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি বহাল রাখা এবং সাপ্তাহিক শুক্রবার ও শনিবারকে বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর এ সংক্রান্ত একটি আবেদন জমা দেয় সংগঠনটি। আবেদনে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা পুনর্বিন্যাসের দাবি জানানো হয়।
জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজীর স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের ২৮ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে ২০২৬ খ্রিস্টাব্দের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে। ওই তালিকা অনুযায়ী রমজান মাসে আগামী ৫ মার্চ পর্যন্ত প্রায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য হবে।
আবেদনে বলা হয়, রমজান মাসে দীর্ঘ সময় রোজা রেখে শ্রেণিকক্ষে পাঠদান ও পাঠগ্রহণ করা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত দুরূহ। পাশাপাশি রাতের তারাবিহ নামাজ আদায়ের কারণে তারা স্বাভাবিক বিশ্রাম থেকেও বঞ্চিত হন। এ অবস্থায় রমজানের পবিত্রতা রক্ষা এবং শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে পূর্বের ন্যায় পুরো রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি বহাল রাখা প্রয়োজন।
এ ছাড়া আবেদনে বার্ষিক ছুটির তালিকায় সাপ্তাহিক ছুটিকে অন্তর্ভুক্ত করার বিষয়েও আপত্তি জানানো হয়। এতে বলা হয়, ২০২৬ সালের ছুটির তালিকায় মোট আটটি সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) সাধারণ ছুটির হিসেবে গণনা করা হয়েছে। এসব তারিখের মধ্যে রয়েছে— মার্চ মাসের ১৩, ১৪, ২০ ও ২১ তারিখ, মে মাসের ২৯ ও ৩০ তারিখ এবং ডিসেম্বর মাসের ২৫ ও ২৬ তারিখ। সাপ্তাহিক ছুটির দিনগুলোকে বার্ষিক ছুটির হিসাবে গণনা করা অযৌক্তিক ও অসংগত বলে দাবি করেন আবেদনকারীরা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা বলেন, রমজানের ছুটি বহাল রাখা এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোকে বার্ষিক ছুটির তালিকা থেকে বাদ দিয়ে নতুনভাবে ছুটির তালিকা সমন্বয় করা হলে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য তা অধিকতর সহায়ক হবে।
এ বিষয়ে শিক্ষা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই...
৩ দিন আগে
ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার
দেশের আকাশে গত শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিদ্যালয় ও কলেজে পাঠদান বন্ধ থাকবে। তবে
৪ দিন আগে
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ
দেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদরাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও তাদের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে আগামী সাত দিনের মধ্যে ‘ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার...
৬ দিন আগে
স্কুলে টিফিন পেয়ে বদলে যাচ্ছে খুদে শিক্ষার্থীদের দিন
ঘড়ির কাঁটায় সকাল সাড়ে ১০টা। আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক (২) শ্রেণিকক্ষ। টিফিনের ঘণ্টা বাজার অপেক্ষায় শান্ত হয়ে বসে আছে খুদে শিক্ষার্থীরা। ঘণ্টা বাজতেই বিদ্যালয়ের সহকারী সোহরাব হোসেন টিফিন নিয়ে হাজির। একে একে প্রত্যেক শিশুর হাতে তুলে দিলেন দুটি করে বনরুটি ও একটি সেদ্ধ ডিম।সবার জন্য একই খাবার। খাবার...
২০ দিন আগে
