আইন-আদালত

শিবিরনেতা জিসানের পক্ষে অবস্থান করায় আদালতের এপিপি পদ থেকে দুই আইনজীবীর নিয়োগ বাতিল

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


শিবিরনেতা জিসানের পক্ষে অবস্থান করায় আদালতের এপিপি পদ থেকে দুই আইনজীবীর নিয়োগ বাতিল

ছবি: সংগৃহীত


কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকে দুই আইনজীবীর নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি আলোচিত শিবির নেতা জিসানের পক্ষে আইনগত কার্যক্রমে অংশ নেওয়ার পরই তাদের নিয়োগ বাতিলের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৮ জুন) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের এপিপি হিসেবে দায়িত্ব পালনকারী অ্যাডভোকেট মো. মনির হোসেন পাটোয়ারী এবং অ্যাডভোকেট সাইদুল ইসলামের নিয়োগ ২০২৪ সালের ২৯ অক্টোবরের স্মারক অনুযায়ী দেওয়া হয়েছিল। তবে ওই নিয়োগ তাৎক্ষণিকভাবে বাতিল করা হলো।

আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি জানানো হয়েছে।

তবে এ বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন অব্যাহতি পাওয়া অ্যাডভোকেট মো. মনির হোসেন পাটোয়ারী। তিনি দাবি করেন, শিবির নেতা জিসানের পক্ষে তারা কোনো ওকালতনামায় স্বাক্ষর করেননি; শুধু আদালত প্রাঙ্গণে বক্তব্য দিয়েছিলেন। তার মতে, ওই বক্তব্যের কারণেই তাদের নিয়োগ বাতিল করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু জানান, হোয়াটসঅ্যাপের মাধ্যমে দুই এপিপির অব্যাহতির চিঠি পেয়েছেন, তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তার কাছে নেই।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ জুন) কুমিল্লার আদালতে আলোচিত শিবির নেতা জিসানকে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালত প্রাঙ্গণে তার পক্ষে বক্তব্য রাখেন ওই দুই আইনজীবী, যা পরবর্তীতে আলোচনার জন্ম দেয়।


ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬

২ দিন আগে


এমপি গাজী নজরুল আবারও চার দিনের রিমান্ডে
এমপি গাজী নজরুল আবারও চার দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।এর আগে এ মামলায় চার দিনের রিমান্ডে নিয়ে গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা

২ দিন আগে


১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ
১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন টাকা ছাপানো বন্ধ এবং কালোটাকার বিস্তার রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের প্রাপক করা হয়েছে।নোটিশে দাবি...

৪ দিন আগে


রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মাকছুদা, কারাগারে পাঠানোর আবেদন
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মাকছুদা, কারাগারে পাঠানোর আবেদন

আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি করেছে পুলিশ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে নিয়ে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রিমান্ড শেষে মাকছুদাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনে তিনি উল্লেখ করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom