আন্তর্জাতিক

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ দিন আগে


শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান

ছবি: সংগৃহীত


বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকার বিভিন্ন অনুরোধের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারত।

মঙ্গলবার (১৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে বাংলাদেশ কিছু শর্তের কথা জানিয়েছে—যার মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং হাদি হত্যার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের ফেরত পাঠানোর বিষয় রয়েছে—এ বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও সম্পর্কের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত।

শেখ হাসিনার ভারতে প্রকাশ্য বক্তব্যের বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এ বিষয়ে নতুন করে অবস্থান জানানোর প্রয়োজন নেই। এর আগে জয়সওয়াল জানিয়েছিলেন, শেখ হাসিনার ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই এবং সেখানে দেওয়া বক্তব্যের দায়ও ভারত সরকার নেবে না।

প্রত্যর্পণের বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘প্রত্যর্পণ বিষয়ে আমাদের অবস্থান আগের মতোই। আমাদের যে প্রক্রিয়া রয়েছে, অনুরোধটি সেই অনুযায়ী পর্যালোচনা করে দেখা হচ্ছে।’

অর্থাৎ, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। বিষয়টি বর্তমানে সংশ্লিষ্ট আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যেই রয়েছে


মহারাষ্ট্রে সরকারি স্কুলের বেহাল দশা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
মহারাষ্ট্রে সরকারি স্কুলের বেহাল দশা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ভারতের মহারাষ্ট্রের সরকারি স্কুলগুলোর বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুসের পদত্যাগ দাবি করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।সিজেপির ‘স্কুল ঠিক করো’ কর্মসূচির অংশ হিসেবে গত সপ্তাহে একটি সরকারি স্কুল পরিদর্শনের পর তিনি এসব কথা বলেন।দিপকের অভিযোগ, রাজ্যের অনেক সরকারি স্কুলে পর্যাপ্ত শ্রেণিকক্ষ,...

১ ঘন্টা আগে


মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন
মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি। তার এ সাফল্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল হয়েছে।হাফেজ...

৯ ঘন্টা আগে


ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধের হুমকি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধের হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে আলোচনা অচলাবস্থায় থাকায় দেশটির বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান চুক্তির সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এ কারণে দেশটিকে ‘নজিরবিহীন মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতার’ মুখে পড়তে হবে।ট্রাম্প আরও হুঁশিয়ারি...

৯ ঘন্টা আগে


হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে ইরানের নতুন পরিকল্পনা
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে ইরানের নতুন পরিকল্পনা

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও নজরদারির দায়িত্ব পুরোপুরি দেশের সশস্ত্র বাহিনীর হাতে দেওয়ার প্রস্তাব উঠেছে ইরানে। দেশটির পার্লামেন্ট সদস্য ইব্রাহিম রেজাই এ বিষয়ে একটি নতুন নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।প্রস্তাবটি বাস্তবায়ন হলে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের ওপর নজরদারি ও তল্লাশির...

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom