শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় পরীক্ষা হচ্ছে: ভারত
আন্তর্জাতিক ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণের আবেদন ভারতের প্রতিষ্ঠিত আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নতুন কোনো হালনাগাদ তথ্য ভারতের কাছে নেই বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন জয়সওয়াল।
বাংলাদেশের পক্ষ থেকে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণ এবং সফরের জন্য ইতিবাচক পরিবেশ তৈরির বিষয়টি সামনে আনা হলে জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
তারেক রহমানের সফর নিয়ে নতুন তথ্য নেই
তারেক রহমান কবে নয়াদিল্লি সফর করবেন-এ বিষয়ে নতুন কোনো তারিখ বা ইঙ্গিত দেয়নি ভারত। সফর এবং ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত কি না জানতে চাইলে জয়সওয়াল বলেন, নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
ফলে সম্ভাব্য দ্বিপক্ষীয় সফর ও উচ্চপর্যায়ের বৈঠকের সময়সূচি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
নিরাপত্তা উদ্বেগ নিয়ে ভারতের অবস্থান
বাংলাদেশে চরমপন্থী নেটওয়ার্কের সক্রিয়তা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল সন্ত্রাসবাদকে উভয় দেশের জন্য ‘সাধারণ অভিশাপ’ হিসেবে উল্লেখ করেন।
সীমান্ত অতিক্রম করে পরিচালিত সন্ত্রাসবাদসহ যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ভারতের প্রধান নিরাপত্তা উদ্বেগগুলোর একটি বলেও জানান তিনি। এ ধরনের হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন ভারতের এই মুখপাত্র।
জ্বালানি সহযোগিতা অব্যাহত
রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জয়সওয়াল।
বাংলাদেশের অতিরিক্ত জ্বালানি চাহিদার বিষয়টি ভারতের অভ্যন্তরীণ চাহিদা, পরিশোধন সক্ষমতা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত।
তিস্তা নিয়ে দ্বিপক্ষীয় কাঠামোতেই আলোচনা
তিস্তা পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে জয়সওয়াল বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পানিসম্পদসংক্রান্ত আলোচনা বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই পরিচালিত হবে।
তিনি জানান, দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। পানিসম্পদ সহযোগিতা ও নদীসংক্রান্ত বিষয়গুলো যৌথ নদী কমিশনসহ নির্ধারিত প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে আলোচনা করা হবে। ফলে তিস্তা ইস্যুতেও পূর্বপ্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় প্রক্রিয়াকেই গুরুত্ব দিচ্ছে দিল্লি।
কারাগারে বোন ও বুশরা বিবির সঙ্গে ইমরান খানের সাক্ষাৎ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান চলতি বছরে প্রথমবারের মতো তার বোন নূরিন নিয়াজি ও স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পৃথক সময়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।পাকিস্তানের সুপ্রিম কোর্ট কারাবন্দি ইমরান খানকে প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়ার পর...
২ ঘন্টা আগে
কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ৯ বাংলাদেশি
sকলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।জানা গেছে, গতকাল রাত ২টার দিকে হোটেলটিতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এসি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিস সূত্র
৭ ঘন্টা আগে
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকার বিভিন্ন অনুরোধের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারত।মঙ্গলবার (১৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে বাংলাদেশ কিছু শর্তের কথা জানিয়েছে—যার
৭ ঘন্টা আগে
তারেক রহমানের ভারত সফরকে গুরুত্বপূর্ণ সুযোগ দেখছেন সাবেক ভারতীয় কূটনীতিক
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সাবেক প্রবীণ ভারতীয় কূটনীতিক বিদ্যাভূষণ সোনি। তার মতে, তারেক রহমান ভারত সফর না করলে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগের এই সুযোগ দীর্ঘ সময়ের জন্য রুদ্ধ হয়ে যেতে পারে।ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যাভূষণ সোনি...
১ দিন আগে
