শেখ হাসিনার দেশে ফেরায় আইনি বাধা নেই: রুমিন ফারহানা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাকে আদালতে আত্মসমর্পণ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, আইনগতভাবে তার দেশে ফেরার কোনো বাধা নেই। তবে দেশে ফিরে তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে এবং প্রয়োজন হলে জামিনের আবেদন করতে হবে। তিনি বলেন, দেশের প্রচলিত ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করা হয়, তাকেও সেই একই আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে ছায়া মন্ত্রিসভা একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক চর্চা। বাংলাদেশেও এমন উদ্যোগ নেওয়া হলে তা ইতিবাচক হিসেবে দেখা উচিত।
তিনি বলেন, মন্ত্রণালয়ভিত্তিক বিকল্প নীতিমালা, পরিকল্পনা এবং সরকারের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ তুলে ধরতে পারলে তা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বা কার্যক্রমে কোথায় ঘাটতি রয়েছে এবং কীভাবে সেগুলোর উন্নয়ন সম্ভব-এসব বিষয়ে ইতিবাচক মতামত দেওয়া হলে তা স্বাগতযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।
ফাঁস হওয়া অডিও নিয়ে ওসি রাকিবুলকে গ্রেপ্তারে আইনি নোটিশ
সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।বডি:বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ছড়িয়ে...
২ দিন আগে
যশোরে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যশোরের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শার্শার পাকশিয়া
২ দিন আগে
বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর গুলি করে পেট কেটে নদীতে ফেলান জিয়াউল আহসান
বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদে নিয়ে চোখ বেঁধে গুলি, পেট কেটে এবং সিমেন্টের বস্তা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিয়েছেন মেজর সাব্বির।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গুমের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সাব্বির।সাক্ষ্যে মেজর সাব্বির জানান, ২০১০ সালের মে মাসে র্যাবের ইন্টেলিজেন্স...
৩ দিন আগে
শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির আইনজীবী নিয়োগের নির্দেশ
শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পলাতক ৩০ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মামলায় অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।এদিকে, এ মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর
৪ দিন আগে
