ধর্ম

শারদীয় দুর্গাপূজার সমাপ্তী, প্রতিমা বিসর্জন চলছে দেশজুড়ে

অনলাইন ডেস্ক

১৩ মাস আগে


শারদীয় দুর্গাপূজার সমাপ্তী,  প্রতিমা বিসর্জন চলছে দেশজুড়ে

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষ হচ্ছে। বিজয়া দশমীর নানা আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজধানীসহ সারা দেশে চলছে প্রতিমা বিসর্জন। ভোর থেকেই মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করে বিজয়ার প্রার্থনা জানান।

এরপর শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জনস্থলে নিয়ে যাওয়া হয়। এসময় ঢাক-ঢোল, উলুধ্বনি এবং শঙ্খধ্বনিতে পরিবেশ মুখর ছিল।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুসারে, বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো মানুষের মনের আসুরিক প্রবৃত্তি যেমন কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়া। এই প্রবৃত্তিগুলো বিসর্জন দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এই আয়োজনের উদ্দেশ্য।

এর আগে বিহিত পূজা এবং সিঁদুর খেলার আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে দুর্গাপূজার দশমীর প্রস্তুতি সম্পন্ন হয়। সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে নারী ভক্তরা দেবীর চরণে সিঁদুর নিবেদন করেন এবং এরপর পরস্পরের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন। পূজার শেষ দিনে ভক্তদের মাঝে এক আবেগঘন পরিবেশ দেখা যায়। দিনভর দেবীর চরণে প্রণাম জানিয়ে তাঁকে বিদায় জানানোর প্রস্তুতি চলে।

সিঁদুর খেলার পর ভক্তরা দেবীর কাছে পরিবার ও সমাজের কল্যাণ কামনা করেন।

সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন মণ্ডপে নারী ভক্তরা দশমী বিহিত পূজায় অংশ নেন। সাধারণত বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর দান করেন এবং তা কৌটায় রেখে সারা বছর ব্যবহার করেন। এ সময় তারা একে অপরের কপাল ও চিবুকে দেবীর চরণ স্পর্শ করা সিঁদুর পরিয়ে দেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, গত বছরের তুলনায় এ বছর আনন্দ ও শান্তিতে পূজা উদযাপিত হয়েছে।

রাজধানীর ২৫৪টি মণ্ডপের প্রতিমা ১০টি ঘাটে বিসর্জন দেওয়া হচ্ছে। বিসর্জন নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। নিরাপত্তা বিধানে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবির ৭ হাজার সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া, বিসর্জনের সময় নৌ দুর্ঘটনা রোধে নৌ পুলিশ ও কোস্ট গার্ড টহল দিচ্ছে।

শাস্ত্রীয় বিধান অনুসারে, ২০২৫ সালে মা দুর্গা হাতির পিঠে চড়ে মর্ত্যে আগমন করেন এবং দোলায় চড়ে কৈলাসে ফিরে যাবেন। দেবীর আগমন হাতির পিঠে হলে তা অত্যন্ত শুভ বিবেচিত হয়, যা বসুন্ধরাকে শস্য-শ্যামলা ও সমৃদ্ধ করে তোলে।


ফ্রিতে ওমরাহ করতে পারবেন যেভাবে জানুন আবেদন প্রক্রিয়া
ফ্রিতে ওমরাহ করতে পারবেন যেভাবে জানুন আবেদন প্রক্রিয়া

কোনো টাকা খরচ না করেই পবিত্র মক্কা ও মদিনা যাওয়ার সুযোগ! শুধু স্মার্টফোনে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নেওয়া যেতে পারে ওমরাহ প্যাকেজ। অবিশ্বাস্য মনে হলেও এমনই একটি প্রতিযোগিতার আয়োজন করেছে সৌদি আরবের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য রাখা হয়েছে বিনা মূল্যে ওমরাহ পালনের সুযোগ।পবিত্র কাবা...

৪ দিন আগে


হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের
হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা শুনে সেগুলো সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ কথা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ২৯ নম্বর সরকারি বাসভবনে জামায়াত আমিরের সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের...

২৭ দিন আগে


পাগলা মসজিদে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
পাগলা মসজিদে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা

বিভিন্ন দেশের মুদ্রার মধ্যে রয়েছে আমেরিকান ডলার ৮ হাজার ৫৭টি, সৌদি রিয়াল ৫৭ হাজার ৪১৪টি, মালয়েশিয়ান রিংগিত ২৯ হাজার ৬৬২টি, আমিরাতের দিরহাম ১৪ হাজার ২৪০টি, কুয়েতি দিনার ৭৬৭টি, ওমানি রিয়াল ৮৮৮টি, কাতারি রিয়াল ৭ হাজার ৯৭৩টি, বাহরাইনি দিনার ৩৩৩টি, সিঙ্গাপুর ডলার ১ হাজার ৭১৮টি, ব্রিটিশ পাউন্ড ১ হাজার ২২০টি, ইউরো...

২৯ দিন আগে


প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুর্গামন্দির পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ
প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুর্গামন্দির পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

দুর্বৃত্তের হামলায় প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে দুর্গামন্দির পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। শুক্রবার বিকেলে তিনি উপজেলার জামুর্কী গ্রামের ওই মন্দির পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর

১ মাস আগে

Dr.Mahfuzul Alom