শাপলা চত্বরের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মামুনুল হক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরের ঘটনাকে ‘ভয়াল ও বেদনাবিধুর’ হিসেবে উল্লেখ করে বিচার না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মাওলানা মামুনুল হক।
মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ওই দিনের ঘটনা জাতির স্মৃতিতে গভীর ক্ষত হিসেবে রয়ে গেছে। তার মতে, এটি ভুলে যাওয়ার বিষয় নয়; বরং ভবিষ্যতের দায়িত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
তিনি দাবি করেন, সেদিন একটি শান্তিপূর্ণ সমাবেশ দমন-পীড়নের শিকার হয় এবং এতে বহু মানুষ হতাহত হয়। নিজের অভিজ্ঞতার বর্ণনায় তিনি উল্লেখ করেন, গাবতলী থেকে মতিঝিলের শাপলা চত্বর-এ বিপুল মানুষের সমাগম ঘটে এবং রাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার অভিযোগ, ওই সময় হামলার ঘটনায় নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং রাজধানীর বিভিন্ন এলাকায় সহিংসতার চিত্র দেখা যায়।
মামুনুল হক আরও জানান, দীর্ঘদিন এ ঘটনার তথ্য-প্রমাণ সংরক্ষণে নানা বাধা থাকলেও বর্তমানে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। ‘শাপলা স্মৃতি সংসদ’-এর মাধ্যমে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তথ্য সংগ্রহের কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি বলেন, বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে, যা ইতিবাচক উদ্যোগ। তবে জাতীয় স্বীকৃতি ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৫ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১৭ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
২০ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
২২ ঘন্টা আগে
