আইন-আদালত

শাপলা চত্বর মামলায় দীপু মনি-জিয়াউল আহসানসহ ৯ আসামি ট্রাইব্যুনালে

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


শাপলা চত্বর মামলায় দীপু মনি-জিয়াউল আহসানসহ ৯ আসামি ট্রাইব্যুনালে

ছবি: সংগৃহীত


রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ নয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাদের হাজির করা হয়। এ সময় প্রসিকিউশনের পক্ষে মামলার অগ্রগতি তুলে ধরেন প্রসিকিউটর জহিরুল আমিন।

প্রসিকিউশন জানায়, মামলায় পলাতক ৩০ আসামির মধ্যে ২০ জনকে তাদের ঠিকানায় পাওয়া যায়নি। তাদের নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) পাওয়া গেছে। বাকি ১০ জনের এনইআর এখনো পাওয়া যায়নি। এ ছাড়া অন্য মামলায় গ্রেপ্তার থাকায় হাসানুল হক ইনু ও আব্দুর রাজ্জাককে এদিন ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি।

পরে ট্রাইব্যুনাল বাকি ১০ আসামির এনইআরসহ গ্রেপ্তার ১১ আসামিকে আগামী ৩ সেপ্টেম্বর হাজির করার নির্দেশ দেন।

মামলায় মোট ৪১ জন আসামি রয়েছেন। এর মধ্যে শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে এর আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বর্তমানে মামলাটিতে ১১ জন আসামি গ্রেপ্তার রয়েছেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় দুটি পৃথক ঘটনার ওপর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা এবং দ্বিতীয় অভিযোগে পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার অভিযোগে তৎকালীন সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শাপলা চত্বরে অভিযান চালিয়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর প্রাণঘাতী হামলা চালায় বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় একটি ধর্মীয় গোষ্ঠীর ওপর পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানোর অভিযোগ আনা হয়েছে।

তবে এসব অভিযোগ এখনো বিচারাধীন। ট্রাইব্যুনালে সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের শুনানির ভিত্তিতেই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে।


শেখ হাসিনার প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতের
শেখ হাসিনার প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতের

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতই নেবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা। তবে এ নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে অনুরোধ ভারতকে জানিয়েছে, সেটি দেশটির...

১৬ মিনিট আগে


বাবার দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক ছাত্রলীগ নেতা
বাবার দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক ছাত্রলীগ নেতা

দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফনে অংশ নিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাটোর জেলার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। জানাজা ও দাফন শেষে কড়া পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে পাঠানো হয়।শনিবার (১৫ আগস্ট) রাতে নাটোর শহরের দক্ষিণ বড়গাছা বুড়াদরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে জেমসের বাবা আবুল কালাম আজাদের...

৬ ঘন্টা আগে


কারাগারে পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আসামী পক্ষের আইনজীবীর
কারাগারে পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আসামী পক্ষের আইনজীবীর

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। সব আসামির উপস্থিতি নিশ্চিত না হওয়ায় আগামী ১ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক...

২ দিন আগে


সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তারের তিনদিন পর ডনের জামিন নামঞ্জুর
সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তারের তিনদিন পর ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার তিনদিনের মাথায় অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।বুধবার (১২ আগস্ট) দুপুরে ডনের পক্ষে তার আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom