শাপলা চত্বর মামলা: সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল রাজসাক্ষী হতে চান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত কথিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হতে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তার জামিন আবেদন শুনানিকালে এ আগ্রহের কথা জানান তার আইনজীবী মোহাম্মদ আলী হায়দার।
ট্রাইব্যুনালে শুনানি
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ শুনানি অনুষ্ঠিত হয়। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানিতে আবদুল জলিল মণ্ডলের আইনজীবী বলেন, তার মক্কেল দীর্ঘদিন ধরে গুরুতর হৃদরোগে ভুগছেন এবং তার হার্টে সাতটি ব্লক ধরা পড়েছে। বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে তাকে জামিনে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার আবেদন জানানো হয়।
তিনি আরও দাবি করেন, শাপলা চত্বর ঘটনার সময় আবদুল জলিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে থাকলেও ঘটনার সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা নেই।
ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ
শুনানিতে ট্রাইব্যুনাল তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসা প্রতিবেদনের উল্লেখ করে বলেন, অবস্থা বর্তমানে ‘সংকটাপন্ন নয়’। একই সঙ্গে বিচার কার্য পরিচালনা করা একজন বিচারকের উদাহরণও তুলে ধরা হয়।
তবে ট্রাইব্যুনাল শেষ পর্যন্ত জামিন আবেদনটি গ্রহণ না করে তা বিবেচনায় নেননি।
রাজসাক্ষী হওয়ার আগ্রহ
আইনজীবী মোহাম্মদ আলী হায়দার সাংবাদিকদের বলেন, তার মক্কেল ন্যায়বিচারের স্বার্থে মামলায় সহযোগিতা করতে প্রস্তুত এবং প্রয়োজনে রাজসাক্ষী হিসেবেও সাক্ষ্য দিতে চান।
তিনি বলেন, আবদুল জলিল মণ্ডল কখনো দেশত্যাগ করেননি এবং বর্তমানে কারাগারে রয়েছেন। তার দাবি, চিকিৎসার যথাযথ সুযোগ না পাওয়ায় শারীরিক অবস্থা পূর্ণাঙ্গভাবে উন্নতি হচ্ছে না।
মামলার প্রেক্ষাপট
সাবেক এই পুলিশ কর্মকর্তা ২০১৩ সালের শাপলা চত্বর ঘটনার সময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। পরবর্তীতে তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
চলতি বছরের ৩০ মার্চ রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন ৩১ মার্চ ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীসহ উচ্চপর্যায়ের একাধিক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগও রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
জুলাই হত্যা মামলার বিচার শেষের সময়সীমা জানালেন চিফ প্রসিকিউটর
আগামী এক বছরের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলাগুলোর বিচারকাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমনটাই জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাইয়ের ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। স্বচ্ছতা,...
১ দিন আগে
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আজ মঙ্গলবার (৪ আগস্ট) যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে।আদালত সূত্রে জানা...
১ দিন আগে
সংসদে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে অগ্রাধিকার দেবে দুদক: নতুন সচিব
জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে নামার ঘোষণা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত সচিব সাইদুর রহমান খান। একই সঙ্গে দুদকের ভাবমূর্তি পুনরুদ্ধার, কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংস্থাকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।রোববার...
৩ দিন আগে
শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র
রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাকিব হোসেন (২৯) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে অভিযোগের সত্যতা না পাওয়ায় ৪৯ জনের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. মমিনুল ইসলাম গত...
৪ দিন আগে
