আইন-আদালত

শাপলা চত্বর ঘটনার মানবতাবিরোধী মামলায় সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে হাজিরের নির্দেশ

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


শাপলা চত্বর ঘটনার মানবতাবিরোধী মামলায় সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে হাজিরের নির্দেশ

ছবি: সংগৃহীত


রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় শাপলা চত্বর ঘটনা ২০১৩-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৭ মে)আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ-১-এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ তাদের আগামী ১৪ মে আদালতে হাজির করার নির্দেশ দেন। বেঞ্চের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন মামলার প্রসিকিউশন পক্ষ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিপুমনি, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আদালতে দাবি করেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন বক্তব্য ও প্রচারণার মাধ্যমে ঘটনাকে ঘিরে জনমত প্রভাবিত করেছিলেন।

শুনানি শেষে ট্রাইব্যুনাল তিনজনকেই হাজির করার নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির তারিখ ১৪ মে নির্ধারণ করেন। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন সময় নির্ধারণ করা হয়েছে।

এ মামলায় বর্তমানে ছয়জন আসামি কারাগারে রয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীশামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, আইডিজিপি এ. কে. এম. শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, এবং শাহরিয়ার কবিরসহ আরও কয়েকজন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির অভিযোগ ওঠে। পরবর্তীতে এ ঘটনাকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়, যা এখনো বিচারাধীন রয়েছে।

মামলাটিকে কেন্দ্র করে নতুন করে সাক্ষী ও অভিযুক্তদের হাজিরের নির্দেশের ফলে বিচার প্রক্রিয়া আবারও আলোচনায় এসেছে।


সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তারের তিনদিন পর ডনের জামিন নামঞ্জুর
সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তারের তিনদিন পর ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার তিনদিনের মাথায় অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।বুধবার (১২ আগস্ট) দুপুরে ডনের পক্ষে তার আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল...

২০ ঘন্টা আগে


চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত নোমান সাড়ে চার মাস পর ফের স্বপদে
চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত নোমান সাড়ে চার মাস পর ফের স্বপদে

ফেনী প্রতিনিধি: চাঁদা দাবির অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানকে সাড়ে চার মাস পর পুনরায় স্বপদে বহাল করা হয়েছে। বহিষ্কারের পর দীর্ঘ সময় দায়িত্বের বাইরে থাকার পর তাকে আবারও সংগঠনের গুরুত্বপূর্ণ এই পদে ফিরিয়ে দেওয়া হলো।এর আগে মাটিকাটা ও মাটি পরিবহনকে কেন্দ্র...

২৩ ঘন্টা আগে


হাসিনা ও হাদির হত্যাকারীদের ফেরত চেয়েছে বাংলাদেশ, ভারতের জবাব ‘প্রক্রিয়া অনুসরণ’
হাসিনা ও হাদির হত্যাকারীদের ফেরত চেয়েছে বাংলাদেশ, ভারতের জবাব ‘প্রক্রিয়া অনুসরণ’

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন।জয়সওয়াল বলেন, হাদির হত্যাকাণ্ডের বিষয়টি বর্তমানে...

১ দিন আগে


ঢাবির হলে ছবি আঁকা নিয়ে শিক্ষার্থীকে ‘হুমকি’ ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ
ঢাবির হলে ছবি আঁকা নিয়ে শিক্ষার্থীকে ‘হুমকি’ ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে কক্ষে বসে ছবি আঁকাকে কেন্দ্র করে চারুকলা অনুষদের এক শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া, ছাত্রত্ব বাতিল এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হল ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে।অভিযোগটি করেছেন বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের ৯০১০...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom