শাহরুখ খানের হাতে সেরা অভিনেতার পুরস্কার, ‘জাওয়ান’কে সম্মাননা
অনলাইন ডেস্ক
বহু প্রতীক্ষার পর অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সম্মাননা পেলেন বলিউড তারকা শাহরুখ খান। তিন দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য অভিনয় জীবনের পর এই প্রথম ভারতের সর্বোচ্চ এই রাষ্ট্রীয় সম্মাননাটি তার ঝুলিতে এলো। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৭৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজ হাতে তার হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন।
গত ১ আগস্ট পুরস্কার বিজয়ীদের তালিকা ঘোষণার পর থেকেই এ খবরটি ছিলো আলোচনার কেন্দ্রবিন্দুতে। শাহরুখ খান তার ব্লকবাস্টার চলচ্চিত্র ‘জাওয়ান’-এর জন্য এই পুরস্কারটি পেয়েছেন। একই বিভাগে ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসি।
অন্যদিকে, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি। একই মঞ্চে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির দুই তারকাকে একসঙ্গে দেখে দর্শক ও ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
বিশ্লেষকদের মতে, শাহরুখ খানের এই পুরস্কার জয় তার দীর্ঘ ক্যারিয়ারের এক নতুন মাইলফলক। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ চলচ্চিত্র দিয়ে তার যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ পথচলায় তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—কখনও হয়েছেন ‘রাজ’, কখনও ‘রাহুল’, আবার কখনও ‘মোহন’। তার সব ছবিই বক্স অফিসে সফল হয়নি, এমনকি এক সময় তিনি নিজেও হতাশ হয়ে দীর্ঘ বিরতি নিয়েছিলেন।
সেই বিরতির পর তিনি নিজেকে নতুন করে তৈরি করে অ্যাকশন ঘরানার ছবিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। ‘পাঠান’, ‘জাওয়ান’, এবং ‘ডাঙ্কি’-এর মতো সুপারহিট ছবির মাধ্যমে তিনি প্রমাণ করেছেন কেন তাকে এখনো বলিউডের ‘বাদশা’ বলা হয়। আর এই ‘জাওয়ান’ চলচ্চিত্রই তাকে এনে দিয়েছে বহু প্রতীক্ষিত জাতীয় পুরস্কার।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
১ ঘন্টা আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
১ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৫ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৫ দিন আগে
