শাহজালাল মাজারের দানবাক্সে ‘খোকন মামু’কে নিয়ে চিরকুট
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে টাকা গণনার সময় ‘খোকন মামু’কে নিয়ে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা রয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থাকলে খোকন মামুর এই অবস্থা হতো না।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে মাজার প্রাঙ্গণে দানবাক্স ও ডেগগুলোর তালা খুলে চতুর্থবারের মতো টাকা গণনা শুরু হয়। এ সময় তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খুললে সেখান থেকে চিরকুটটি পাওয়া যায়।
চিরকুটে লেখকের কোনো নাম বা ঠিকানা উল্লেখ নেই। এতে লেখা হয়েছে, ‘আলম খাঁন মুক্তি, আবুল কাশেম, মিসবা উদ্দিন সিরাজ, আফতাব হোসেন তাদের অন্তরের মায়ার মানুষ খোকন মামু।’ চিরকুটে একটি হৃদয়ের ছবিও আঁকা হয়েছে এবং শেষে ‘মামুজী’ সম্বোধন করা হয়েছে।
তবে ‘খোকন মামু’ কে, তার কী ধরনের পরিস্থিতির কথা চিরকুটে উল্লেখ করা হয়েছে কিংবা এটি কে লিখেছেন—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এদিকে দানবাক্স ও ডেগ থেকে পাওয়া নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা। এর সঙ্গে ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।
পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ৫ পাউন্ড, ভারতের ৩ হাজার ৯৯৪ রুপি, থাইল্যান্ডের ৫ বাত, সৌদি আরবের ৯৯ রিয়াল ২৫ পয়সা, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, যুক্তরাষ্ট্রের ৮ ডলার ২ সেন্ট, ওমানের ৯০৩ বায়সা, সংযুক্ত আরব আমিরাতের ৫৭ দিরহাম ২৫ সেন, ইরাকের ১ দিনার, কাতারের ২১ রিয়াল ৫০ পয়সা, ইউরোপের ৩০ ইউরো ১০ সেন্ট, বাহরাইনের ০.০২৫ পয়সা, পাপুয়া নিউগিনির ৫০ কিনা, চীনের ১৫ ইউয়ান এবং ইন্দোনেশিয়ার ৫ হাজার রুপিয়া।
টাকা গণনার সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসন ও সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। গণমাধ্যমকর্মী, সচেতন সিলেটবাসী ও মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরাও কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এর আগে সর্বশেষ ১৫ আগস্ট মাজারের দানবাক্স ও মানতের বাক্স খোলা হয়েছিল। সে সময় গণনা করে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। এর আগে ১১ জুলাই দানবাক্স খুলে পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। ২২ জুন দানবাক্স খোলার পর পাওয়া গিয়েছিল ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকা যোগ হওয়ায় ওই দফায় মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।
দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ হযরত শাহজালাল (রহ.) মাজারে আসেন। তাদের অনেকে দানবাক্সে নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও অন্যান্য সামগ্রী দান করেন। নির্দিষ্ট সময় পরপর এসব দানবাক্স ও ডেগ খুলে অর্থ ও অন্যান্য সামগ্রীর হিসাব করা হয়।
এবারের গণনায় পাওয়া ‘খোকন মামু’কে নিয়ে লেখা চিরকুটটির লেখক এবং এর পেছনের ঘটনা এখনো অজানা।
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তিনজন আটক, কুবিতে ১২ ঘণ্টার আল্টিমেটাম
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হওয়া ১৩ বছরের অপ্রতিমের মরদেহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে লালমাই পাহাড়ের গভীর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তুহিন, ফাহিম ও আনাস নামে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপ্রতিমের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।...
১ ঘন্টা আগে
মিরপুরে মিনিটের ব্যবধানে দুই বাসে আগুন
রাজধানীর মিরপুরে প্রায় একই সময়ে, মিনিটের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মিরপুর-১১ ও মিরপুর-১ নম্বর এলাকায় পৃথকভাবে বাস দুটিতে আগুন লাগে।সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।এর কয়েক মিনিট পর
২ ঘন্টা আগে
জামালপুরে যুবলীগের ঝটিকা মশাল মিছিল
পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যুবলীগ নেতাদের বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদে জামালপুরে ঝটিকা মশাল মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে জেলা শহরের চালাপাড়া পাইলিং রোড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০ থেকে ৪০ জন অংশ নেন বলে জানা গেছে।মিছিলকারীরা মশাল হাতে ‘জয় বাংলা’ স্লোগান
২ ঘন্টা আগে
‘আমার ছেলে কী অন্যায় করেছে, আমি শুধু এর জবাব চাই’: অপ্রতীমের মা
‘আমার ছেলে কী অন্যায় করেছে? আমাকে জবাব দেন। আমি এই কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটা কি আমার অন্যায়? আমার ছেলেকে কেন হত্যা করা হলো? আমি এর জবাব চাই। আমি এখন কীভাবে বাঁচব?’-নিখোঁজ ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধারের পর এভাবেই বিলাপ করছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড....
৩ ঘন্টা আগে
