সোমালিয়ার উপকূলে কার্গো জাহাজ জিম্মি, ৬ ভারতীয় নাবিকসহ ১০ জন জিম্মি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে ক্যামেরুনের পতাকাবাহী কার্গো জাহাজ ‘লুতুফ’ জিম্মি করেছে জলদস্যুরা। চলতি সপ্তাহের শুরুতে ছিনতাই হওয়া জাহাজটিতে থাকা ১০ জন নাবিকের মধ্যে অন্তত ছয়জন ভারতীয় নাগরিক।
সোমালিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটিতে তুরস্কের জন্য পাঠানো অস্ত্র, যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম ছিল।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পুন্টল্যান্ডের ইয়েল জেলার মারাইয়া উপকূল থেকে প্রায় সাড়ে ৩ নটিক্যাল মাইল দূরে জাহাজটি দখল করা হয়। সংবেদনশীল তথ্যের কারণে ওই কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ করেননি।
জাহাজটিতে ছয়জন ভারতীয় নাবিক ছাড়াও একজন তুর্কি নাগরিক, একজন জর্জিয়ান নাগরিক এবং দুইজন সার্বিয়ান নিরাপত্তারক্ষী ছিলেন।
ওই কর্মকর্তার দাবি, আটজন জলদস্যু জাহাজটি দখল করে পুন্টল্যান্ডের দাঙ্গোরয়ো জেলার গারমালের কাছাকাছি উপকূলের দিকে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, জলদস্যুরা এর আগে গত ২৬ এপ্রিল ‘সোয়ার্ড’ নামের আরেকটি বাণিজ্যিক জাহাজও ছিনতাই করেছিল।
জাহাজটিতে মোগাদিশুর একটি তুর্কি সামরিক প্রশিক্ষণকেন্দ্রের জন্য পাঠানো অস্ত্র, যোগাযোগ সরঞ্জাম ও স্যাটেলাইট যন্ত্রপাতি ছিল বলে জানা গেছে। জাহাজটির মালিক পোলার মুভমেন্ট শিপিং নামের একটি প্রতিষ্ঠান।
এ ঘটনায় এখন পর্যন্ত ভারত ও তুরস্কের কোনো সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।
তথ্যসূত্র: এনডিটিভি
সুখী দেশের তালিকায় পিছিয়ে বাংলাদেশ এগিয়ে ফিলিস্তিন
‘সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না’-কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের কণ্ঠে গাওয়া এই কালজয়ী গান মানুষের চিরন্তন এক সত্যকে তুলে ধরে। সুখের প্রত্যাশা সবার, কিন্তু সেই সুখ সবার জীবনে সমানভাবে ধরা দেয় না।সুখের খোঁজে মানুষ নানাভাবে ছুটে বেড়ায়। কেউ দেশান্তরী হয়, কেউ আপনজনের সান্নিধ্যে শান্তি...
২ ঘন্টা আগে
সিএএর আওতায় বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া ছয় মাসে শেষ হবে
বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় আগামী ছয় মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে ভারত সরকার।শুক্রবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাওয়াখালিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে নির্যাতনের...
২ ঘন্টা আগে
ইরাকি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি ইরানের
হরমুজ প্রণালি দিয়ে ইরাকের কয়েকটি তেলবাহী জাহাজ চলাচলের বিশেষ অনুমতি দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (IRNA) এ তথ্য জানিয়েছে। বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে বাগদাদের পক্ষ থেকে একাধিকবার তেহরানের কাছে অনুরোধ জানানো হয়েছিল।ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ইরাক সফরের সময় বিষয়টি গুরুত্ব পায়। ইরাকের পার্লামেন্টের স্পিকার হাইবাত আল-হালবুসি
৫ ঘন্টা আগে
ট্রাম্পের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যর্থ হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপের নীতিও ব্যর্থ হতে বাধ্য। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।আরাগচি বলেন, গত ১৪ বছর ধরে ইরানের ওপর আরোপিত ইতিহাসের অন্যতম কঠোর নিষেধাজ্ঞা এবং আট বছর আগে শুরু হওয়া ‘সর্বোচ্চ চাপ’ নীতিও কাঙ্ক্ষিত
১০ ঘন্টা আগে
