সৌদিতে মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণের দাবি, উপসাগরে একাধিক ঘাঁটি ধ্বংসের অভিযোগ ইরানের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের দাবি উঠেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এজেন্সি-এর বরাতে সংবাদ সংবাদ মাধ্যমে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে-সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে, যার ফলে বিস্ফোরণের ঘটনা ঘটে।
একই সময়ে নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে আরও বিস্তৃত দাবি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইরান উপসাগরীয় অঞ্চলে অন্তত ১৩টি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে বলে দাবি করছে, যার মধ্যে কুয়েতে অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে কুয়েতের পোর্ট শুয়াইবা, আলী আল সালেম বিমান ঘাঁটি এবং ক্যাম্প বুহরিং-কে সম্পূর্ণরূপে উল্লেখ করা হয়েছে।-এ থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা ধ্বংসের দাবিও করা হয়।
ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিটের সদর দপ্তর এবং কাতার, সৌদি আরবসহ বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এসব দাবি বারবারই প্রত্যাখ্যান করে আসছে। তাদের ভাষ্য, ইরানের পক্ষ থেকে প্রচারিত অনেক তথ্যই অতিরঞ্জিত বা ভিত্তিহীন।
উল্লেখ্য, চলমান সংঘাত শুরুর পর থেকেই উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করা কঠিন হওয়ায় পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি ও উদ্বেগ বাড়ছে।
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
২২ ঘন্টা আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১ দিন আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১ দিন আগে
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে
১ দিন আগে
