সৌদিতে হজ-ওমরাহ পালনে ভিক্ষাবৃত্তি ও অননুমোদিত অর্থ সংগ্রহে পাকিস্তানের সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
সৌদি আরবে হজ ও ওমরাহ পালনকালে ভিক্ষাবৃত্তি, অননুমোদিত অর্থ সংগ্রহ এবং ভিসার শর্ত ভঙ্গ না করতে নাগরিকদের কঠোরভাবে সতর্ক করেছে পাকিস্তান। এসব অপরাধে জড়িত হলে তাৎক্ষণিক গ্রেপ্তার, কারাদণ্ড এবং সৌদি আরব থেকে বহিষ্কারের মতো কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে বলে জানানো হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সৌদি আরবে নিযুক্ত পাকিস্তানি দূতাবাসের পক্ষ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে দেশটিতে যাতায়াতকারী সব ওমরাহযাত্রী ও কর্মীদের জন্য এ নির্দেশনা জারি করা হয়।
সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, পবিত্র মক্কা ও মদিনাসহ সৌদি আরবের সর্বত্র ভিক্ষাবৃত্তি ও অনুমোদনহীন অর্থ সংগ্রহের বিরুদ্ধে প্রশাসন ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে। আইনি জটিলতা এড়াতে অনুমোদিত পদ্ধতি ছাড়া স্থানীয়ভাবে কোনো ধরনের আর্থিক সহায়তা সংগ্রহ বা লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া নির্ধারিত সময়ের পর সৌদি আরবে অবৈধভাবে অবস্থান না করা এবং ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত কার্যক্রমের বাইরে কোনো কাজে যুক্ত না হওয়ার নির্দেশ দিয়েছে দূতাবাস।
সচেতনতা বাড়াতে দূতাবাস একটি এআই-নির্মিত ভিডিওও প্রকাশ করেছে। ভিডিওতে আইন ভঙ্গের কারণে এক ব্যক্তিকে সৌদি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যেতে দেখা যায়।
সৌদি আরবে বিভিন্ন তদন্তে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের একটি অংশ পাকিস্তানি নাগরিক বলে শনাক্ত হওয়ার পর সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় পাকিস্তান সরকারকে একাধিকবার বিষয়টি জানিয়েছিল।
পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফআইএ) তথ্য অনুযায়ী, বিভিন্ন চক্র দরিদ্র মানুষকে ওমরাহ পালনের টিকিটের প্রলোভন দেখিয়ে সৌদি আরবে পাঠায়। পরে তাদের মাধ্যমে সংগৃহীত ভিক্ষার বড় একটি অংশ এসব চক্র হাতিয়ে নেয়।
এ ধরনের অপরাধ ঠেকাতে পাকিস্তান ইতোমধ্যে কয়েক হাজার সন্দেহভাজন ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করেছে এবং তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে।
কারাগারে বোন ও বুশরা বিবির সঙ্গে ইমরান খানের সাক্ষাৎ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান চলতি বছরে প্রথমবারের মতো তার বোন নূরিন নিয়াজি ও স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পৃথক সময়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।পাকিস্তানের সুপ্রিম কোর্ট কারাবন্দি ইমরান খানকে প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়ার পর...
৪ ঘন্টা আগে
কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ৯ বাংলাদেশি
sকলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।জানা গেছে, গতকাল রাত ২টার দিকে হোটেলটিতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এসি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিস সূত্র
৯ ঘন্টা আগে
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকার বিভিন্ন অনুরোধের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারত।মঙ্গলবার (১৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে বাংলাদেশ কিছু শর্তের কথা জানিয়েছে—যার
৯ ঘন্টা আগে
শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় পরীক্ষা হচ্ছে: ভারত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণের আবেদন ভারতের প্রতিষ্ঠিত আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নতুন কোনো হালনাগাদ তথ্য ভারতের কাছে নেই বলেও জানিয়েছেন তিনি।মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র...
২১ ঘন্টা আগে
