সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নয়জন নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) আল-উকাইর-আল-উয়ুন সড়কে দুটি গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাতজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে বাবা-মা, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। দুর্ঘটনায় অপর গাড়িতে থাকা দুই তরুণও নিহত হয়েছেন। সংঘর্ষে দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ট্রাফিক বিভাগের সদস্যরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি গাড়ি আকস্মিকভাবে দিক পরিবর্তন করায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর সিভিল ডিফেন্স ও সৌদি রেড ক্রিসেন্টের বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত গাড়িতে আটকে পড়াদের উদ্ধারে কাজ করে। তবে দুর্ঘটনায় থাকা নয়জনই মারা যান।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।
আল-উকাইর-আল-উয়ুন সড়কটি সৌদি আরবের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি সড়ক। সড়কটি আল-আহসা গভর্নরেটের বিভিন্ন এলাকা ও উপকূলীয় অঞ্চলকে সংযুক্ত করেছে।
সূত্র: সৌদি গেজেট
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা জানিয়েছে ভারত। একই সঙ্গে বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার মাধ্যমে দুই দেশের সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় নয়াদিল্লি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে
১ ঘন্টা আগে
ইরানকে ট্রাম্পের দুই পথের বার্তা, চুক্তি না হলে সংঘাতের হুঁশিয়ারি
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে ইরানের সামনে দুটি পথ তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে পুনর্গঠনের সুযোগ, অন্যদিকে চুক্তিতে রাজি না হলে সম্ভাব্য ভয়াবহ সংঘাতের মুখে পড়ার সতর্কতা দিয়েছেন তিনি।বক্তব্যে ট্রাম্প ইরানের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানকে এমন পরিস্থিতির
১ ঘন্টা আগে
ইমরানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের বিক্ষোভ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভ ও ইসলামাবাদমুখী কর্মসূচির ডাক দিয়েছে দলটি। কর্মসূচিকে ঘিরে দেশটির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে ইমরানের তিন বোনসহ পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।ইমরানের তিন বোন-আলিমা খান, উজমা খান ও নরিন...
১ ঘন্টা আগে
শেষ ভাষণে যুদ্ধ বন্ধ ও এআই নিয়ন্ত্রণের আহ্বান গুতেরেসের
জাতিসংঘের মহাসচিব হিসেবে সাধারণ পরিষদে শেষবারের মতো ভাষণ দিয়ে যুদ্ধ বন্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি মোকাবিলা, জলবায়ু সংকটের সমাধান এবং জাতিসংঘের সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন আন্তোনিও গুতেরেস। ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক ব্যবস্থাও প্রচণ্ড চাপের মুখে রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে...
১ ঘন্টা আগে
