সৌদি বিমানঘাঁটিতে বড় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত শহরে অবস্থিত কিং খালিদ বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ দাবি করেন।
তিনি বলেন, কিং খালিদ বিমান ঘাঁটির হ্যাঙ্গার, রাডার, রানওয়ে ও অস্ত্রভান্ডার লক্ষ্য করে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। হামলায় ঘাঁটিটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে হুতিদের এই দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
হুতিদের ভাষ্য, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবে সৌদি ভূখণ্ডে এ হামলা চালানো হয়েছে। গত পাঁচ দিনে ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি যুদ্ধবিমান তিন শতাধিক হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে গোষ্ঠীটি।
এদিকে হামলার আশঙ্কায় খামিস মুশাইত এলাকায় সাময়িক সতর্কতা জারি করেছিল সৌদি সিভিল ডিফেন্স। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানিয়ে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার এবং অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযান অব্যাহত থাকলে সৌদি ভূখণ্ডে হামলার মাত্রা আরও বাড়ানোর হুমকিও দিয়েছে হুতিরা।
২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে হুতি গোষ্ঠী। এক দশকের বেশি সময় ধরে চলা এই সংঘাতে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ঘটনায় অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা বাড়ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই বদলি আইপিএস বুশরা বানু
সরকারি বিজ্ঞপ্তিতে বুশরা বানুর বদলিকে ‘জনস্বার্থে’ নেওয়া সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে একটি হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগ দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই বদলির নির্দেশ আসায় পশ্চিমবঙ্গের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে।গত ১৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ইউপিএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে একটি অনুপ্রেরণামূলক ভিডিও বার্তা প্রকাশ করেন আইপিএস বুশরা বানু।...
৫ ঘন্টা আগে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুতে ঘাটতি
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে যুক্তরাষ্ট্রের আনুমানিক ৩ হাজার ৩৪০ কোটি ডলার ব্যয় হয়েছে। এর মধ্যে শুধু গোলাবারুদ ব্যবহারের পেছনেই খরচ হয়েছে প্রায় ২ হাজার ২৩০ কোটি ডলার।পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত ২৮ ফেব্রুয়ারি ইরানের...
৫ ঘন্টা আগে
ইসরাইলের কারাগারে অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি নারীর কন্যাসন্তান জন্ম
দানা জুদেহ নাবলুস গভর্নরেটের ইরাক আল-তাইয়েহ এলাকার বাসিন্দা। প্রায় ছয় মাস আগে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক আটকাদেশের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি দেমন কারাগারে আটক রয়েছেন।মঙ্গলবার তার প্রশাসনিক আটকাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে সেটি নবায়ন করা হলে তার মুক্তি আবারও অনিশ্চিত হয়ে পড়তে...
৫ ঘন্টা আগে
গভীর সমুদ্রে সোনা-রূপার বিশাল ভান্ডারের সন্ধান চীনের
পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রে বিশাল এক খনিজ ভান্ডারের সন্ধান পেয়েছেন চীনের একদল বিজ্ঞানী। গবেষকদের দাবি, নতুন আবিষ্কৃত এলাকায় স্বর্ণ ও রূপার উপস্থিতি স্থলভাগের অনেক খনির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত একটি এলাকায় ‘সিয়াংইয়াংহং ১০’ গবেষণা জাহাজ থেকে ১৮ দিনের অভিযানে এই খনিজ ক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এ...
৭ ঘন্টা আগে
