সৌদি আরবে হুতি হামলায় মক্কা চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন, নজরে তুরস্ক-পাকিস্তান
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার পর নতুন করে প্রশ্ন উঠেছে গত মাসে স্বাক্ষরিত মক্কা চুক্তির কার্যকারিতা নিয়ে। হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি তীব্র নিন্দা ও সংহতি প্রকাশ করলেও চুক্তির অংশীদার তুরস্ক ও পাকিস্তান এখনো রিয়াদের পাশে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়নি। ফলে যৌথ প্রতিরক্ষা চুক্তির বাস্তব প্রয়োগ কীভাবে হবে, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
গত সপ্তাহে সৌদি আরবে বড় ধরনের হামলা চালায় ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। হামলায় দেশটির চারটি শহর ও একটি তেল শোধনাগারসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এ ঘটনায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
হামলার পর মূলত দুটি বিষয় সামনে এসেছে। প্রথমত, বিশ্বের অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ হিসেবে সৌদি আরবের জ্বালানি সরবরাহ কতটা নিরাপদ থাকবে। দ্বিতীয়ত, সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে গত মাসে স্বাক্ষরিত মক্কা চুক্তি বাস্তবে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে।
হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়ে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে পাকিস্তান ও তুরস্ক। তবে এখন পর্যন্ত দেশ দুটি সরাসরি সামরিক সহায়তা বা কোনো পাল্টা সামরিক অভিযানের ঘোষণা দেয়নি।
মক্কা চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো—কোনো একটি সদস্য দেশের ওপর হামলাকে অন্য সদস্যদের ওপর হামলা হিসেবেও বিবেচনা করা হবে। সে হিসেবে সৌদি আরবে হুতি হামলার পর চুক্তির এই প্রতিশ্রুতি কীভাবে কার্যকর করা হবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে তুরস্ক ও পাকিস্তান এই হামলাকে চুক্তির আওতায় কীভাবে মূল্যায়ন করে এবং ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেয়, সেদিকে নজর রয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের। হামলা আরও বাড়লে দুই দেশকে তাদের রাজনৈতিক অবস্থানকে বাস্তব সহযোগিতায় রূপ দেওয়ার চাপের মুখে পড়তে হতে পারে।
তবে বিশ্লেষকদের ধারণা, তাৎক্ষণিকভাবে সৌদি আরবের পক্ষে সরাসরি সামরিক অভিযানে যাওয়ার সম্ভাবনা কম। এর পরিবর্তে আঙ্কারা ও ইসলামাবাদ রিয়াদকে গোয়েন্দা তথ্য সরবরাহ, আকাশ প্রতিরক্ষা জোরদার এবং ড্রোন শনাক্ত ও মোকাবিলায় প্রযুক্তিগত সহযোগিতা দিতে পারে।
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও বেসামরিক অবকাঠামোতে হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশেষ করে জ্বালানি অবকাঠামো আক্রান্ত হলে শুধু সৌদি আরব নয়, আন্তর্জাতিক তেলবাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
বিশ্লেষকদের মতে, হুতিদের সাম্প্রতিক হামলা তাই শুধু সৌদি আরবের নিরাপত্তার জন্যই একটি বড় চ্যালেঞ্জ নয়; এটি তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের নতুন প্রতিরক্ষা অংশীদারত্বেরও প্রথম বড় পরীক্ষা। ‘এক দেশের ওপর হামলা মানে সবার ওপর হামলা’—চুক্তির এই প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর, তা আগামী দিনের পদক্ষেপেই স্পষ্ট হবে।
হামলা অব্যাহত থাকলে মক্কা চুক্তির রাজনৈতিক প্রতিশ্রুতি এবং বাস্তব সামরিক সক্ষমতার মধ্যে পার্থক্য নিয়েও বিতর্ক বাড়তে পারে। একই সঙ্গে তুরস্ক ও পাকিস্তান সরাসরি সংঘাতে না গিয়ে কতটা কার্যকর নিরাপত্তা সহযোগিতা দিতে পারে, সেটিও হয়ে উঠতে পারে নতুন এই প্রতিরক্ষা জোটের ভবিষ্যৎ নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
