আন্তর্জাতিক

সৌদি আরবে ১ হাজার ৩০০ বছরের পুরোনো মসজিদের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

৩ দিন আগে


সৌদি আরবে ১ হাজার ৩০০ বছরের পুরোনো মসজিদের সন্ধান

ছবি: সংগৃহীত


সৌদি হেরিটেজ কমিশন জানিয়েছে, প্রাচীন মসজিদটির কিবলা দেয়ালে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্য করা একটি দোয়া খোদাই করা রয়েছে। এ ছাড়া মসজিদের ভেতর ও বাইরের দেয়ালে বেশ কয়েকটি ইসলামী শিলালিপি এবং কোরআনের আয়াতের সন্ধান পাওয়া গেছে।

প্রত্নতাত্ত্বিকদের তথ্য অনুযায়ী, মসজিদটি কাটা ও ঘষামাজা করা গ্রানাইট পাথর দিয়ে নির্মিত। এর দক্ষিণ-পূর্ব অংশে একটি বর্গাকার মিনার ও একটি মিহরাব রয়েছে। মসজিদের ভেতরের দেয়ালে জিপসামের প্রলেপ দেওয়ার চিহ্নও পাওয়া গেছে।

মসজিদের মূল কাঠামোর সঙ্গে আটটি সেবাকক্ষ যুক্ত রয়েছে। ভবনটিতে পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে তিনটি প্রবেশপথ রয়েছে। এসব স্থাপত্য বৈশিষ্ট্য থেকে ইসলামের প্রাথমিক যুগের মসজিদ নির্মাণ ও স্থাপত্যরীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রত্নতাত্ত্বিক দলের এক সদস্য জানান, মসজিদটির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো দেয়ালে থাকা ইসলামী শিলালিপি। মসজিদের ভেতরের পাশাপাশি বাইরের দেয়ালেও এসব শিলালিপি পাওয়া গেছে।

কিবলা দেয়ালে পাওয়া দোয়াটিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি বরকত কামনা করা হয়েছে। এতে আবদুল্লাহর পুত্র মুহাম্মদের ওপর নেককার ও মনোনীত ব্যক্তিদের পক্ষ থেকে বরকত বর্ষণের প্রার্থনা করা হয়েছে। দোয়াটির শেষে ‘আমিন’ এবং সমগ্র সৃষ্টির প্রতিপালক সত্য উপাস্যের প্রতি আহ্বান রয়েছে।

এর আগে গত জুনে সৌদি আরবের মদিনা অঞ্চলের আল-মাহদ গভর্নরেটে প্রত্নতাত্ত্বিকেরা ১ হাজার ৭৭৪টি প্রত্ননিদর্শন নথিভুক্ত করেন। এর মধ্যে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর নামসংবলিত একটি বিরল পাথরের শিলালিপিও ছিল।

পাথরে খোদাই করা ওই শিলালিপিতে হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর প্রতি আল্লাহর অভিভাবকত্বের কথা উল্লেখ করা হয়েছে এবং আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই-এমন বক্তব্য রয়েছে।

সূত্র: খালিজ টাইমস


দিল্লিতে সরাসরি বৈঠক না হওয়ায় ক্ষুব্ধ শেখ হাসিনা
দিল্লিতে সরাসরি বৈঠক না হওয়ায় ক্ষুব্ধ শেখ হাসিনা

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাদের সঙ্গে দিল্লিতে সরাসরি বৈঠকের পরিকল্পনার তথ্য প্রকাশ্যে চলে আসায় অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দলটির এক জ্যেষ্ঠ নেতা। একই সঙ্গে ভবিষ্যতে দলের অভ্যন্তরীণ আলোচনা ও কর্মসূচির তথ্য বাইরে না দেওয়ার বিষয়ে নেতাদের সতর্ক করেছেন তিনি।শুক্রবার (১৮...

২৯ মিনিট আগে


রাশিয়ার তেল-গ্যাস কেনা দেশে ১০০% শুল্কের পথ খুললেন ট্রাম্প
রাশিয়ার তেল-গ্যাস কেনা দেশে ১০০% শুল্কের পথ খুললেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’ নামে আইনটি কার্যকর হওয়ার ফলে রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন। এর ফলে রাশিয়ার বড় জ্বালানি ক্রেতা ভারত ও

১ ঘন্টা আগে


মক্কাকে লক্ষ্য করে হুথিদের হামলাকে ‘মহাপাপ’ বললেন দুই মসজিদের ইমাম
মক্কাকে লক্ষ্য করে হুথিদের হামলাকে ‘মহাপাপ’ বললেন দুই মসজিদের ইমাম

মক্কাকে লক্ষ্য করে হুথিদের হামলাকে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের ওপর আঘাত এবং ‘মহাপাপ’ হিসেবে অভিহিত করেছেন দুই পবিত্র মসজিদের ইমাম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ বান্দার বালিলা শুক্রবারের খুতবায় বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষা...

২ ঘন্টা আগে


আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড় হলে নাম হবে ‘অর্ণব’
আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড় হলে নাম হবে ‘অর্ণব’

উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি শক্তি সঞ্চয় করে আজ সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। পরে আরও শক্তিশালী হলে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘অর্ণব’, নামটি দিয়েছে বাংলাদেশ।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) বরাতে এ তথ্য জানিয়েছে

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom