সড়কে ‘সমঝোতা’ প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্যের সমালোচনা তাসনিম জারার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সড়কে চাঁদা আদায়কে ‘সমঝোতা’ বা ‘অলিখিত বিধি’ হিসেবে আখ্যা দেওয়ায় সড়ক পরিবহন মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন তাসনিম জারা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।
এর আগে সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, মালিক ও শ্রমিক সমিতি সমঝোতার ভিত্তিতে যে অর্থ সংগ্রহ করে, সেটিকে তিনি চাঁদা হিসেবে দেখেন না।
‘সমঝোতার মোড়কে অনিয়ম’
তাসনিম জারা তার প্রতিক্রিয়ায় লিখেছেন, মন্ত্রী যেটিকে ‘সমঝোতা’ বলছেন, তা বাস্তবে চালকদের ওপর চাপিয়ে দেওয়া একটি পদ্ধতি। তার ভাষ্য অনুযায়ী, নির্দিষ্ট রুটে গাড়ি চালাতে গেলে চালকদের নির্দিষ্ট সংস্থাকে টাকা দিতে হয়, যা প্রকৃত অর্থে বাধ্যতামূলক।
তিনি বলেন, একে ‘সমঝোতা’ বলা মানে একটি অনিয়মকে বৈধতার ভাষা দেওয়া। এ ধরনের অর্থ আদায়ের প্রভাব সরাসরি সাধারণ মানুষের ওপর পড়ে-বাসভাড়া বৃদ্ধি এবং পণ্য পরিবহনে অতিরিক্ত খরচের মাধ্যমে।
রাজনৈতিক প্রভাবের প্রশ্ন
তাসনিম জারা আরও উল্লেখ করেন, মন্ত্রী নিজেই বলেছেন ক্ষমতায় থাকা দলের শ্রমিক সংগঠনের আধিপত্য থাকে। এ প্রেক্ষিতে তিনি প্রশ্ন তোলেন, তাহলে এই অর্থ আদায় প্রক্রিয়া রাজনৈতিক প্রভাব বা পৃষ্ঠপোষকতার সঙ্গে যুক্ত কি না—এর স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন।
স্বচ্ছ পদ্ধতিতে অর্থ সংগ্রহের প্রস্তাব
তার প্রস্তাব, মালিক বা শ্রমিক সমিতির কল্যাণ তহবিলে অর্থের প্রয়োজন হলে তা আনুষ্ঠানিক ও স্বচ্ছ পদ্ধতিতে আদায় করা উচিত। যেমন-ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বা বার্ষিক রেজিস্ট্রেশন ফি-র সঙ্গে যুক্ত করে অর্থ সংগ্রহ করা যেতে পারে।
পাশাপাশি তিনি দাবি করেন, যে অর্থ সংগ্রহ করা হচ্ছে তার পূর্ণাঙ্গ অডিট নিশ্চিত করে প্রকাশ করা হোক-এ অর্থ কার কল্যাণে ব্যয় হচ্ছে, তা স্পষ্ট করতে হবে।
তিনি বলেন, এই অর্থ শেষ পর্যন্ত যাত্রী ও ভোক্তার কাছ থেকেই আসে। তাই সরকারের দায়িত্ব সড়কে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করা, অনিয়মকে ‘অলিখিত বিধি’ হিসেবে স্বীকৃতি না দেওয়া।
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগে ৪৯
১ ঘন্টা আগে
‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ছোট ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে...
১৯ ঘন্টা আগে
যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন।...
১ দিন আগে
যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার
২ দিন আগে
