স্বাস্থ্য সেবা

সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

অনলাইন ডেস্ক

৩ দিন আগে


সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ছবি: সংগৃহীত


রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারের প্লেনারি হলে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর ‘হেলথ ইনোভেশন ফর অল: এক্সপান্ডিং অ্যাকসেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার’ শীর্ষক প্লেনারি আলোচনায় তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

ডা. জুবাইদা রহমান বলেন, উন্নত হাসপাতাল নির্মাণ বা আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করাই স্বাস্থ্যসেবার মান নির্ধারণের একমাত্র মাপকাঠি হতে পারে না। অনেক রোগী শারীরিক অবস্থা জটিল হওয়ার পর বিশেষায়িত হাসপাতালে যান। বাড়ির কাছাকাছি প্রয়োজনীয় চিকিৎসাসেবা না থাকায় তাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। পাশাপাশি তৃতীয় স্তরের আধুনিক চিকিৎসাসেবা অনেকের জন্য ব্যয়বহুল হয়ে উঠেছে।

তিনি বলেন, রোগ গুরুতর হওয়ার আগেই তা শনাক্ত করতে হবে। এ জন্য প্রত্যন্ত গ্রাম পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্য কর্মসূচি সম্প্রসারণ করতে হবে। ডেঙ্গু কিংবা হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যেন দীর্ঘ পথ পাড়ি দিতে না হয়, সে ব্যবস্থাও নিশ্চিত করা প্রয়োজন।

সব ধরনের স্ক্রিনিং কর্মসূচির সঙ্গে রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ, ওষুধ, পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী রেফারেল ব্যবস্থা যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারের তাগিদ

বাংলাদেশকে ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীর স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা বলেন, ডিমেনশিয়া, পারকিনসনসসহ বয়স্কদের বিভিন্ন রোগের চিকিৎসা ও ব্যবস্থাপনায় এখন থেকেই পরিকল্পনা নিতে হবে।

তিনি প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, মানুষের বাড়ির কাছাকাছি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী তৈরির ওপর জোর দেন। একই সঙ্গে ধীরে ধীরে স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার কথাও বলেন তিনি।

পরিকল্পিতভাবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগকে স্বাস্থ্যব্যবস্থায় পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন ডা. জুবাইদা। তিনি বলেন, এর মাধ্যমে বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কমিউনিটি পর্যায়ে এসব স্বাস্থ্যকর্মী রোগীর স্ক্রিনিং, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা, দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা এবং রেফারেল সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

রোগীদের কমিউনিটি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে জেলা ও বিশেষায়িত হাসপাতালে নির্বিঘ্নে পাঠানোর জন্য কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। চিকিৎসা শেষে রোগীর তথ্য আবার প্রাথমিক স্বাস্থ্যসেবা দলের কাছে পৌঁছানোর ব্যবস্থাও থাকা প্রয়োজন বলে জানান তিনি।

জাতীয় রক্ত ব্যবস্থাপনায় সমন্বয়ের আহ্বান

স্বেচ্ছায় রক্তদান থেকে শুরু করে নিরাপদ রক্ত সংগ্রহ, সংক্রামক রোগের পরীক্ষা, রক্তের বিভিন্ন উপাদান পৃথকীকরণ, সংরক্ষণ ও পরিবহনের জন্য জাতীয়ভাবে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান ডা. জুবাইদা। রক্তদাতা থেকে রোগী পর্যন্ত পুরো প্রক্রিয়ার তথ্য অনুসরণযোগ্য করার ওপরও গুরুত্ব দেন তিনি।

স্বাস্থ্য খাতে উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উদ্ভাবন মানেই ব্যয়বহুল যন্ত্র তৈরি কিংবা নতুন কোনো অ্যাপ চালু করা নয়। রোগীদের বাস্তব সমস্যার কার্যকর সমাধান দিতে পারে—এমন উদ্ভাবনই সবচেয়ে মূল্যবান।

বাংলাদেশে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের জন্য গবেষক, শক্তিশালী ওষুধশিল্প, অভিজ্ঞ চিকিৎসক, ডিজিটাল সক্ষমতা, কমিউনিটি পর্যায়ের সংগঠন এবং উদ্যোক্তাদের একটি উদ্যমী প্রজন্ম রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। গবেষণা, যাচাই, নিয়ন্ত্রণ, দায়িত্বশীল ক্রয় এবং স্বাস্থ্যসেবা প্রদানের মধ্যে সমন্বয় নিশ্চিত করার আহ্বান জানান ডা. জুবাইদা।

তিনি বলেন, স্বাস্থ্যব্যবস্থার প্রতিটি অংশকে রোগীর প্রয়োজন ও অধিকারের সঙ্গে যুক্ত থাকতে হবে। তাহলেই দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক এ কে আজাদ খান।

আলোচনায় আরও অংশ নেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম মোসাদ্দেক হোসেন, টিএমএসএসের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. মতিউর রহমান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডা. আক্তার হোসেন, ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের মেডিকেল সার্ভিসেস বিভাগের পরিচালক ডা. আজহারুল ইসলাম খান এবং এসকেজেন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সাদাফ সাজ সিদ্দিকী।


ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও
ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুকালে তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর সঙ্গে অনাগত সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পরিবার ও স্থানীয় সূত্রে...

৭ ঘন্টা আগে


কুমেক হাসপাতালের নোংরা পরিবেশ দেখে ক্ষুব্ধ কৃষিমন্ত্রী
কুমেক হাসপাতালের নোংরা পরিবেশ দেখে ক্ষুব্ধ কৃষিমন্ত্রী

‘সুইপার আর হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব’-কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহানকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।কৃষিমন্ত্রীর এমন মন্তব্যের প্রায় ৫০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ছড়িয়ে পড়া...

১৩ দিন আগে


আশ-শিফার পণ্য নকল করে বিক্রি, ৪৫ হাজার ২০০ টাকার নকল তেল জব্দ
আশ-শিফার পণ্য নকল করে বিক্রি, ৪৫ হাজার ২০০ টাকার নকল তেল জব্দ

নীলফামারীর ডোমারে আশ-শিফা অর্গানিক কেয়ারের পেইন রিলিফ অয়েল নকল করে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৪৫ হাজার ২০০ টাকা মূল্যের নকল তেল জব্দ করা হয়েছে।আশ-শিফা অর্গানিক কেয়ারের নাম, লোগো ও প্যাকেজিং হুবহু নকল করে একটি প্রতারক চক্র বেশ কিছুদিন ধরে ফেসবুকে বিভিন্ন ভুয়া পেজ খুলে বিজ্ঞাপন প্রচার করে আসছিল বলে...

১৪ দিন আগে


সরকারি স্যালাইন মজুত থাকলেও বাইরে থেকে কিনতে বলায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
সরকারি স্যালাইন মজুত থাকলেও বাইরে থেকে কিনতে বলায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁ সদর হাসপাতালে সরকারি স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে স্যালাইন কিনতে বাধ্য করার অভিযোগের সত্যতা পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ অনিয়মের প্রমাণ পান।মজুত থাকা সরকারি স্যালাইন রোগীকে না দিয়ে বাইরে থেকে কিনতে বলায় এক নার্সের...

২৪ দিন আগে

Dr.Mahfuzul Alom