আইন-আদালত

স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ

ছবি: সংগৃহীত


নারায়ণগঞ্জে সাবেক র‍্যাব-১১ কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম করা এক ব্যক্তির বিশ্ববিদ্যালয়পড়ুয়া স্ত্রীকে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চিফ প্রসিকিউটর নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তাজুল ইসলাম বলেন, আলেপ উদ্দিন অসংখ্য গুম, খুন ও নির্যাতনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। একটি মামলায় গুম করে রাখা এক ব্যক্তির স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণের বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ এসেছে।

তিনি আরও জানান, আলেপ উদ্দিন বহু ব্যক্তিকে অপহরণ করে বছরের পর বছর গোপন বন্দিশালায় আটকে রেখেছিলেন। এসব বন্দিকে চোখ বেঁধে, উল্টো করে ঝুলিয়ে, ইলেকট্রিক শক দিয়ে এবং অন্যান্য নিষ্ঠুর পদ্ধতিতে নির্যাতন করা হতো।

চিফ প্রসিকিউটর বলেন, এসব কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অভিযোগের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে আলজাজিরার সাংবাদিক মউদুদ সুজনের একটি ফেসবুক পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে এক গুম হওয়া ব্যক্তির বর্ণনার উদ্ধৃতি দিয়ে বলা হয়, পবিত্র শবে কদরের দিন রোজা ভাঙিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়। এর আগেও অন্তত তিনবার ধর্ষণের শিকার হন ওই নারী। শেষবার ধর্ষণের পর তার মানসিক অবস্থার অবনতি ঘটে এবং কিছুদিন পর তিনি মারা যান।

ওই পোস্টে আরও দাবি করা হয়, অভিযুক্ত ব্যক্তি ছিলেন র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আলেপ উদ্দিন। ভুক্তভোগী স্বামী একাধিকবার ফোন করলে আলেপ নাকি জবাবে বলেন, বন্দিদের স্ত্রীদের সঙ্গে এমন আচরণ অলিখিতভাবে স্বীকৃত।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পোস্টে প্রশ্ন তোলা হয়—নিজের পরিবার থাকা সত্ত্বেও কীভাবে একজন কর্মকর্তা এমন অমানবিক আচরণ করতে পারে। দ্রুত বিচার নিশ্চিত করারও দাবি জানানো হয়।

এ বিষয়ে আলজাজিরার আরেক সাংবাদিক জুলকারনাইন সায়েরও ফেসবুকে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ৫ আগস্ট ২০২৪-এর পরও আলেপ উদ্দিন স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করছিলেন। পরে এসবি থেকে বদলি হয়ে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশে যান। ২০ অক্টোবর ২০২৪ তার একটি পোস্টের পর কর্তৃপক্ষের টনক নড়ে এবং আলেপকে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

জুলকারনাইন সায়ের মন্তব্য করেন, আলেপ উদ্দিনের মতো খুনি, অপহরণকারী ও জঘন্য অপরাধে জড়িত আরও অনেক ব্যক্তি বিভিন্ন বাহিনীতে এখনো কর্মরত রয়েছে। তাদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।


হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...

২৩ ঘন্টা আগে


ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬

৩ দিন আগে


এমপি গাজী নজরুল আবারও চার দিনের রিমান্ডে
এমপি গাজী নজরুল আবারও চার দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।এর আগে এ মামলায় চার দিনের রিমান্ডে নিয়ে গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা

৩ দিন আগে


১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ
১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন টাকা ছাপানো বন্ধ এবং কালোটাকার বিস্তার রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের প্রাপক করা হয়েছে।নোটিশে দাবি...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom