বিনোদন

সব জল্পনার অবসান, ২৪ জুলাই ঢাকায় মঞ্চ মাতাবেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক

৩ ঘন্টা আগে


সব জল্পনার অবসান, ২৪ জুলাই ঢাকায় মঞ্চ মাতাবেন আতিফ আসলাম

ছবি: সংগৃহীত


গুঞ্জন ও নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় কনসার্ট করতে আসছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীর পূর্বাচল ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই মেগা কনসার্ট। এর আগে বুধবার (২২ জুলাই) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্ট বাতিল বা পেছানোর গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা নাকচ করেছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের সব ধরনের প্রশাসনিক অনুমতি ও ভেন্যুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়েই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এক সংবাদ সম্মেলনে আয়োজকদের একজন প্রতিনিধি বলেন, “আতিফ আসলাম একটি বিশাল নাম। আমরা সবাই তার গান উপভোগ করি। ইনশাআল্লাহ ২৪ জুলাই আমরা সবাই একসঙ্গে আতিফ আসলামের কনসার্ট উপভোগ করব।”

গত বছরের একটি বড় আয়োজন শেষ মুহূর্তে বাতিল হওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করে আয়োজকরা জানান, এবার তারা আগের তুলনায় আরও বেশি প্রস্তুতি নিয়েছেন।

তারা বলেন, “গত বছর আমাদের একটি বড় ইভেন্ট বাতিল হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইনশাআল্লাহ এবার আর কোনো সমস্যা হবে না।”

আয়োজকরা আরও জানান, বুধবার আতিফ আসলাম ঢাকায় পৌঁছানোর পর তাকে নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে শিল্পী নিজেও উপস্থিত থাকবেন এবং কনসার্ট-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

এছাড়া সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশ, কাভারেজ, ভিডিও ধারণ এবং অন্যান্য লজিস্টিক বিষয়ে ওই সংবাদ সম্মেলনেই বিস্তারিত ব্রিফ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

দীর্ঘ প্রতীক্ষার পর আতিফ আসলামের এই কনসার্টকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। আয়োজকদের আশা, এটি চলতি বছরের অন্যতম বড় সংগীত আয়োজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।


অভিনয়ের ব্যস্ততার ফাঁকে মালদ্বীপে রোমাঞ্চকর অবকাশ, ভাইরাল কেয়া পায়েলের ভ্রমণ ভিডিও
অভিনয়ের ব্যস্ততার ফাঁকে মালদ্বীপে রোমাঞ্চকর অবকাশ, ভাইরাল কেয়া পায়েলের ভ্রমণ ভিডিও

অভিনয়ের ব্যস্ততা বছরজুড়েই থাকে। একের পর এক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করলেও নিজের জন্য সময় বের করতে ভোলেন না অভিনেত্রী কেয়া পায়েল। সুযোগ পেলেই পাড়ি জমান দেশের বাইরে। সম্প্রতি তিনি ঘুরে এসেছেন জনপ্রিয় পর্যটন গন্তব্য মালদ্বীপ থেকে।সোমবার (২১ জুলাই) নিজের ফেসবুক পেজে মালদ্বীপ ভ্রমণের স্মৃতিচারণ করে একটি ভিডিও

৭ ঘন্টা আগে


দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে সরব অরিজিৎ সিং
দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে সরব অরিজিৎ সিং

ভারতের রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও বলপ্রয়োগের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। রাজনৈতিক নেতা, মানবাধিকারকর্মীদের পাশাপাশি এবার প্রতিবাদে সরব হয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার কড়া সমালোচনা

৮ ঘন্টা আগে


বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে পারিশ্রমিক পাননি বিটিএস, শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার
বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে পারিশ্রমিক পাননি বিটিএস, শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের বহুল আলোচিত হাফটাইম শোতে বিটিএস, শাকিরা, ম্যাডোনা এবং জাস্টিন বিবারের মতো আন্তর্জাতিক তারকারা অংশ নিলেও এ পরিবেশনার জন্য তারা কোনো নির্দিষ্ট পারিশ্রমিক পাননি। এর পরিবর্তে বিশ্বব্যাপী বিপুল দর্শকের সামনে নিজেদের তুলে ধরার সুযোগ এবং ভবিষ্যৎ বাণিজ্যিক সুবিধাকেই এই আয়োজনের প্রধান প্রাপ্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।স্প্যানিশ সংবাদমাধ্যম...

১২ ঘন্টা আগে


আর্জেন্টিনার হার, ‘বিয়ে’ স্থগিত; নতুন পোস্টে যা জানালেন পরীমনি
আর্জেন্টিনার হার, ‘বিয়ে’ স্থগিত; নতুন পোস্টে যা জানালেন পরীমনি

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমনি। এবারের ফুটবল বিশ্বকাপেও নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে নানা পোস্টে ভক্তদের নজর কাড়েন তিনি।বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার ছলে ঘোষণা দিয়েছিলেন, দলটি শিরোপা জিতলে তিনি বিয়ে করবেন। সেই ঘোষণাটি দ্রুতই ভাইরাল হয়। এরপর

১ দিন আগে

Dr.Mahfuzul Alom