সাতকানিয়ায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম: দশ বছরের অপেক্ষার অবসান
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের সাতকানিয়ায় দীর্ঘ ১০ বছর অপেক্ষার পর একই সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এনি আক্তার নামে এক নারী। সোমবার (৮ ডিসেম্বর) রাতে নগরীর পিপলস হাসপাতালে জন্ম নেওয়া এই নবজাতকদের মধ্যে রয়েছে তিন কন্যা ও দুই পুত্র।
জানা যায়, বহু বছর নিঃসন্তান থাকায় চিকিৎসকদের পরামর্শে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন (IUI) পদ্ধতি গ্রহণ করেছিলেন এনি আক্তার ও তার স্বামী। দীর্ঘ চিকিৎসা ব্যর্থতার পর এই দম্পতির ঘরে একযোগে পাঁচ সন্তানের জন্ম মানবিক দিক থেকে এলাকাজুড়ে বিশেষ আলোড়ন সৃষ্টি করেছে।
বর্তমানে পাঁচ শিশুই চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (NICU) চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তিন নবজাতকের ওজন যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৫০০ গ্রাম ও ১ কেজি ৪০০ গ্রাম। বাকি দুই কন্যাশিশুর ওজন ১ কেজি করে হওয়ায় তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। নবজাতকদের কমপক্ষে ৭২ ঘণ্টা নিবিড় তত্ত্বাবধানে রাখা হবে বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসকরা।
রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমি বলেন, “এনি আক্তার বহু বছর নিঃসন্তান থাকার কষ্টে ছিলেন। এমনকি তাদের সংসার পর্যন্ত ভেঙে যাওয়ার অবস্থা হয়েছিল। আর্থিক অস্বচ্ছলতার মধ্যেও কষ্ট করে চিকিৎসার ব্যয় বহন করেছেন তারা। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম সত্যিই বিরল ও ব্যতিক্রমী ঘটনা।”
মা এনি আক্তার বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সাতকানিয়ায় ছোট ব্যবসা করে জীবিকা নির্বাহ করা এনি আক্তারের স্বামী নবজাতকদের চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় থাকলেও, দীর্ঘ ১০ বছর পর একসঙ্গে পাঁচ সন্তানের আগমনে পরিবারজুড়ে নেমে এসেছে আনন্দের ঢেউ।
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...
১৩ দিন আগে
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...
১৮ দিন আগে
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...
২০ দিন আগে
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...
২৬ দিন আগে
