সারাদেশে অভিন্ন প্রশ্নে বোর্ড পরীক্ষা, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে সহজ: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সারাদেশে বোর্ড পরীক্ষায় প্রশ্নপত্রের বৈচিত্র্য দূর করে এবার থেকে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষাকে সহজ ও কোচিং-নির্ভর প্রতিযোগিতামুক্ত করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বোর্ড পরীক্ষায় মূল্যায়নের সমতা নিশ্চিত করতে এবার থেকে সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষাকে শুধুমাত্র আনুষ্ঠানিক বা নামমাত্র পর্যায়ে সীমিত রাখা হবে। কোনো ধরনের প্রতিযোগিতামূলক বা কোচিং-নির্ভর ভর্তি পরীক্ষা রাখা হবে না।
সৃজনশীল শিক্ষায় জোর
সংবাদ সম্মেলনে তিনি জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা বিকাশে আয়োজিত স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রামের চূড়ান্ত পর্ব আগামী ২৯ জুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী শনিবার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, সরকার সনদনির্ভর শিক্ষার পরিবর্তে বাস্তবজীবনমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যেই ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচি প্রাথমিকভাবে ষষ্ঠ শ্রেণিতে চালু করা হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও সম্প্রসারণ করা হবে।
তিনি আরও জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে গণিত ও বিজ্ঞান ল্যাব স্থাপন এবং শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়ানোর পরিকল্পনাও সরকারের রয়েছে।
সরকারের ঘোষিত পদক্ষেপগুলো শিক্ষা ব্যবস্থায় মানসম্মত মূল্যায়ন, প্রাথমিক স্তরে পরীক্ষার চাপ কমানো এবং দক্ষতাভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দেওয়ার নীতির প্রতিফলন। অভিন্ন প্রশ্নপত্র মূল্যায়নে সমতা আনতে সহায়ক হতে পারে, তবে প্রশ্নপত্রের নিরাপত্তা, গোপনীয়তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হবে। অন্যদিকে প্রথম শ্রেণিতে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা সীমিত করা হলে কোমলমতি শিশুদের ওপর মানসিক চাপ কমবে বলে শিক্ষা-সংশ্লিষ্টদের একটি বড় অংশ মনে করেন। একই সঙ্গে সৃজনশীলতা, গবেষণা ও ব্যবহারিক শিক্ষার ওপর জোর ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ
আগামী বছরের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। পাশাপাশি প্রাথমিকের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকার্যক্রম
১ দিন আগে
বারিধারায় ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাস উদ্বোধন
রাজধানীর গুলশান-বারিধারা এলাকায় মেয়েদের জন্য ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা, চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের সমন্বিত শিক্ষাব্যবস্থাকে সামনে রেখে চালু করা হয়েছে নতুন এই ক্যাম্পাস।শুক্রবার সকাল ১০টায় রাজধানীর নূরেরচালা রোডের ১১৩৭ নম্বর, খন্দকার ভিলা ঠিকানায় অবস্থিত...
২ দিন আগে
যশোরের বসুন্দিয়াকে গর্বিত করলেন মো. ফেরদাউস জুলাই স্মৃতিকথন প্রতিযোগিতায় প্রথম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ‘জুলাই স্মৃতিকথন’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) হল সংসদ নেতা মো. ফেরদাউস। গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি
২ দিন আগে
৪৯তম বিশেষ বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও নিয়োগবঞ্চিত সোহেল রানা
অভাবের সংসারে বড় হয়েছেন সোহেল রানা। দৃঢ় ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমে ৪৯তম বিশেষ বিসিএসের শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে প্রথম স্থান অর্জন করেও শেষ পর্যন্ত নিয়োগ থেকে বাদ পড়েছেন তিনি। চূড়ান্ত নিয়োগ গেজেটে তাঁর নাম না থাকায় ভেঙে পড়েছেন এই মেধাবী প্রার্থী। বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত নিয়োগ গেজেট থেকে বিষয়টি...
২ দিন আগে
