অপরাধ

সারা দেশে ৩ হাজার স্পট থেকে ১ দিনে শত কোটি টাকা চাঁদা আদায়

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


সারা দেশে ৩ হাজার স্পট থেকে ১ দিনে শত কোটি টাকা চাঁদা আদায়

ছবি: সংগৃহীত


বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও টেম্পো-লেগুনা থেকে প্রতিদিন প্রায় শতকোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। নির্ভরযোগ্য সূত্রের দাবি, রাজধানীসহ সারা দেশে প্রায় ৩ হাজার স্পট থেকে নিয়মিত এ অর্থ আদায় করা হয়। এর বড় অংশই জোরপূর্বক নেওয়া হয় বলে পরিবহণ-সংশ্লিষ্টদের অভিযোগ।

মন্ত্রীর বক্তব্য

এ বিষয়ে সড়ক পরিবহণ, সেতু, রেল ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “চাঁদাবাজি নেইআমি একথা বলিনি। একটা হলো চাঁদা, আর একটা হলো চাঁদাবাজি। চাঁদা স্বেচ্ছায়, আর চাঁদাবাজি জোরপূর্বক।”

তিনি আরও বলেন, চাঁদাবাজি ফৌজদারি অপরাধ এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। প্রয়োজনে স্বরাষ্ট্র, সমবায় ও তার মন্ত্রণালয় যৌথভাবে তদন্ত কমিটি গঠন করতে পারে বলেও জানান তিনি।

মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মালিক ও শ্রমিক সমিতি তাদের কল্যাণের জন্য নির্দিষ্ট হারে অর্থ সংগ্রহ করে থাকে। কতটা কল্যাণে ব্যয় হয়, তা নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে সেটি সমঝোতার ভিত্তিতে হয় বলে তার দাবি।

অভিযোগের ধরন

সংশ্লিষ্টদের অভিযোগ, কোথাও টার্মিনাল ব্যবস্থাপনা, কোথাও পার্কিং, আবার কোথাও পৌর টোলের নামে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। পরিবহণ মালিক সমিতি, শ্রমিক সংগঠন, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য এবং রাজনৈতিক নেতাকর্মীদের একটি অংশ এ চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

পরিবহণ চালক ও মালিকদের ভাষ্য, ৯০ শতাংশ ক্ষেত্রেই এই অর্থ জোরপূর্বক আদায় করা হয়। টাকা না দিলে গাড়ি ভাঙচুর বা মারধরের ঘটনাও ঘটে। তবে আদায়কৃত অর্থ কোথায় যায় বা কারা ভাগ পান—সে বিষয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে চান না।

ভাড়া ও পণ্যমূল্যে প্রভাব

পরিবহণ খাতে অতিরিক্ত অর্থ আদায়ের প্রভাব সরাসরি ভাড়ার ওপর পড়ে বলে দাবি সংশ্লিষ্টদের। এর ফলে সবজি ও অন্যান্য পণ্যের দাম বাড়ে, যার চাপ শেষ পর্যন্ত পড়ে সাধারণ মানুষের ওপর। মধ্যবিত্তের জীবনযাত্রায়ও এর প্রভাব পড়ে বলে অভিযোগ রয়েছে।

সরকার পরিবর্তন হলেও প্রভাবশালী সিন্ডিকেটের কার্যক্রম বন্ধ হয়নি বলেও অভিযোগ রয়েছে। স্বাধীনতার পর থেকে এ খাতের কিছু নেতা চাঁদার অর্থের মাধ্যমে প্রভাবশালী হয়ে উঠেছেন এবং কেউ কেউ এমপি-মন্ত্রীও হয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক মালিক-শ্রমিকরা দাবি করেছেন।

সমাধানের প্রস্তাব

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি–র মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ডিজিটাল ভাড়া পরিশোধ ব্যবস্থা ও ক্যামেরাভিত্তিক ডিজিটাল মামলা পদ্ধতি চালু করা গেলে সড়কে চাঁদাবাজি কমানো সম্ভব।

তার অভিযোগ, অতীতে সরকারকে বিষয়টি জানানো হলেও তা ইতিবাচকভাবে নেওয়া হয়নি; বরং তিনি বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন।

মন্ত্রী শেখ রবিউল আলমের বক্তব্যের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।


চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ গ্রেপ্তার ১
চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় চোর সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামে এক যুবককে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বাবা চারজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নগরের দক্ষিণ পতেঙ্গার ৪১ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মোবারক ইসলাম আব্দুল মাবুদ ও আমেনা...

১০ ঘন্টা আগে


নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির...

২ দিন আগে


যশোরে প্রেমবাগে ছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ঢাকায় গ্রেপ্তার।
যশোরে প্রেমবাগে ছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ঢাকায় গ্রেপ্তার।

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে ঢাকার মিরপুর-১ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শেখ লুৎফর রহমান।এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

৩ দিন আগে


এক হাত অচল সাংবাদিককে পরীমণির হেনস্তা ও অকথ্য ভাষায় গালিগালাজ
এক হাত অচল সাংবাদিককে পরীমণির হেনস্তা ও অকথ্য ভাষায় গালিগালাজ

ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিককে গালিগালাজ ও হেনস্তা করার অভিযোগ উঠেছে আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরীমণির বিরুদ্ধে অভিযোগ, তিনি দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসেন রাজুকে গালিগালাজ করার পাশাপাশি তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ঘটনার...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom