বিনোদন

সামাজিক যোগাযোগমাধ্যমেই স্পষ্ট, তাহসান–রোজার পথ আলাদা

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


সামাজিক যোগাযোগমাধ্যমেই স্পষ্ট, তাহসান–রোজার পথ আলাদা

ছবি: সংগৃহীত


ঘরোয়াভাবে বিয়ে করেও দর্শক-ভক্তদের কাছ থেকে উষ্ণ গ্রহণযোগ্যতা পেয়েছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। তবে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের বিচ্ছেদের খবরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে শোবিজ অঙ্গনে।

সম্প্রতি তাহসান খান নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেন, তিনি ও রোজা বর্তমানে একসঙ্গে নেই এবং আলাদা থাকছেন। এই ঘোষণার পরও অনেক ভক্ত-অনুরাগী আশায় ছিলেন—হয়তো সম্পর্কটি পুরোপুরি ভেঙে যায়নি। কারণ বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেও রোজার সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসানের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি দেখা যাচ্ছিল। এমনকি নিজের নামের পাশে তখনও যুক্ত ছিল ‘খান’ পদবি।

তবে সব জল্পনার অবসান ঘটালেন রোজা আহমেদ নিজেই। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে তাহসানের সঙ্গে থাকা সব ছবি সরিয়ে ফেলেছেন। একই সঙ্গে নিজের নাম থেকেও বাদ দিয়েছেন ‘খান’ পদবি। বর্তমানে তার ইনস্টাগ্রামে নাম লেখা রয়েছে শুধু ‘রোজা আহমেদ’। এই পরিবর্তনকে তাহসান–রোজার সম্পর্কের চূড়ান্ত সমাপ্তির স্পষ্ট ইঙ্গিত হিসেবেই দেখছেন ভক্তরা।

যদিও ফেসবুকে এখনো কিছু পুরোনো স্মৃতি রয়ে গেছে। সেখানে কাভার ফটোতে তাহসানের সঙ্গে ভ্রমণের একটি ছবি এবং আগের কিছু পোস্ট দেখা যাচ্ছে। তবে এখানেও নামের ক্ষেত্রে পরিবর্তন এসেছে—রোজা খান নয়, লেখা রয়েছে রোজা আহমেদ।

এদিকে বিচ্ছেদের খবর প্রকাশের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন রোজা। যদিও সম্পর্ক ভাঙা নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে তার পোস্টগুলোতে ব্যক্তিগত সময় কাটানোর ইঙ্গিত স্পষ্ট। কখনো বাইরে খেতে যাওয়া, কখনো রাতের শহরে ঘোরাঘুরি, আবার কখনো হাতে আংটি কিংবা ফুলের ছবি শেয়ার করে নিজের জীবনের মুহূর্তগুলো তুলে ধরছেন তিনি। বিচ্ছেদের পর তার এই নীরব উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি করেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। পেশাগতভাবে রোজা একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। বিয়ের পর শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক তাহসান ও রোজার ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, বিয়ের পর তাদের জীবনদর্শন ও প্রত্যাশার পার্থক্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। তাহসান আগের চেয়ে বেশি ব্যক্তিগত ও নিরিবিলি জীবনযাপনে আগ্রহী ছিলেন, অন্যদিকে রোজার সামাজিক পরিসর ও পরিচিতি বিয়ের পর আরও বিস্তৃত হয়। এই ভিন্ন মানসিকতা ও জীবনধারার পার্থক্যই শেষ পর্যন্ত তাদের সম্পর্কে দূরত্ব সৃষ্টি করেছে বলে জানান তারা।


‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...

২১ ঘন্টা আগে


আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা

২১ ঘন্টা আগে


পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী

ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...

১ দিন আগে


শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা

জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom