বিনোদন

সালমান শাহ স্মরণে আবেগঘন বার্তা দিলেন শাবনূর

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


সালমান শাহ স্মরণে আবেগঘন বার্তা দিলেন শাবনূর

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৫৪তম জন্মদিনে তার সাবেক সহ-অভিনেত্রী শাবনূর এক আবেগঘন বার্তা দিয়েছেন। নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় এই অভিনেতাকে স্মরণ করে তিনি বলেন, 'বাংলা চলচ্চিত্রের ধ্রুবতারা প্রয়াত সালমান শাহ একটি অকৃত্রিম ভালোবাসার নাম, একটি ইতিহাসের নাম।'

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন শাহরিয়ার চৌধুরী ইমন, যিনি পরবর্তীতে সালমান শাহ নামে পরিচিত হন। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত 'কেয়ামত থেকে কেয়ামত' চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয়। মাত্র সাড়ে তিন বছরের সংক্ষিপ্ত অভিনয় জীবনে তিনি ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে ২১টি তার জীবদ্দশায় মুক্তি পেয়েছিল।

সালমান শাহর সঙ্গে শাবনূর সবচেয়ে বেশি চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেন। তাদের জুটি ঢালিউডের অন্যতম সফল জুটি হিসেবে বিবেচিত হয়।

সালমানের জন্মদিনে শাবনূর তার ফেসবুক পাতায় লিখেছেন, 'প্রিয় এই নায়ক এখনো আমাদের সবার হৃদয়ে, ভাবনায়, অনুভবে বেঁচে আছেন - বেঁচে থাকবে চিরকাল। তার কালজয়ী চলচ্চিত্রগুলো আজও দর্শকদের মনে বিশেষ স্থান দখল করে আছে।' তিনি আরও উল্লেখ করেন যে, সালমান শাহ পরবর্তী সময়ে যারা চলচ্চিত্রে এসেছেন, তাদের অনেকেই তাকে অনুপ্রেরণার প্রধান উৎস হিসেবে বিবেচনা করেন।

শাবনূর তার বার্তায় সালমান শাহের আত্মার মাগফিরাত কামনা করে লেখেন, 'জন্মদিনে বরাবরের মতো পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তোমাকে। আল্লাহপাক তোমায় জান্নাতবাসী করুন, আমিন।'

ছোটপর্দা থেকে অভিনয় জীবন শুরু করা সালমান শাহের উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে ছিল ‘আকাশ ছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’। চলচ্চিত্র জগতে তার অবদান এখনো উজ্জ্বল হলেও তার নামে কোনো শুটিং ফ্লোর বা স্থাপনা নেই।


‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...

১ দিন আগে


আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা

১ দিন আগে


পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী

ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...

১ দিন আগে


শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা

জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom