আইন-আদালত

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

অনলাইন ডেস্ক

১ মাস আগে


সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ছবি: সংগৃহীত


ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৯ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

এর আগে, রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আশরাফুল হক ডনকে আটক করে। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর কাছে হস্তান্তর করা হয়। সিআইডি তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।

সিআইডির পক্ষ থেকে আদালতে তাকে জেলহাজতে রাখার আবেদন করা হয়। তদন্ত সংস্থার দাবি, ডন দীর্ঘদিন পলাতক ছিলেন। জামিনে মুক্তি পেলে তিনি পুনরায় আত্মগোপনে যেতে পারেন এবং এতে মামলার তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, গত বছরের ২১ অক্টোবর সালমান শাহ হত্যা মামলায় আশরাফুল হক ডনকে আসামি করা হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার পর্যায়ে তাকে আটক করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মামলায় আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

সালমান শাহর মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। একাধিক তদন্তের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তার মৃত্যুকে আত্মহত্যাজনিত বলে প্রতিবেদন দিলেও পরিবারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। পরে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা করেন।

বর্তমানে মামলাটির অধিকতর তদন্ত করছে সিআইডি। তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ইতোমধ্যে কয়েকবার পিছিয়েছে। সর্বশেষ আগামী ৩০ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।


ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬

১ দিন আগে


এমপি গাজী নজরুল আবারও চার দিনের রিমান্ডে
এমপি গাজী নজরুল আবারও চার দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।এর আগে এ মামলায় চার দিনের রিমান্ডে নিয়ে গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা

২ দিন আগে


১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ
১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন টাকা ছাপানো বন্ধ এবং কালোটাকার বিস্তার রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের প্রাপক করা হয়েছে।নোটিশে দাবি...

৪ দিন আগে


রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মাকছুদা, কারাগারে পাঠানোর আবেদন
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মাকছুদা, কারাগারে পাঠানোর আবেদন

আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি করেছে পুলিশ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে নিয়ে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রিমান্ড শেষে মাকছুদাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনে তিনি উল্লেখ করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom